চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ ঘন্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০১৯
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
কুমিল্লা ইপিজেড-আগুন

কুমিল্লা ইপিজেডের আরএন টেক্সটাইলের ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় প্রায় ৯ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার রাত সাড়ে ৯টার পরে কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত। রাত দশটা থেকে কুমিল্লা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করলেও, সর্বশেষ ১১টি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।

মঙ্গলবার ভোরে ফায়ার সার্ভিস জানায়, বিক্ষিপ্ত ছোট ছোট অংশে আগুন জ্বললেও আগুন বর্তমানে নিয়ন্ত্রণে।

Banglabid

বেপজা’র সোশ্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলসে’র শ্রমিকরা কাজ শেষে যখন বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা।

সোমবার রাত সাড়ে ৩টায় কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, ফ্যাক্টরিটির কাঠমো লোহার হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছিল। তবে রাতের অন্ধকারে আগুন নেভানোর কাজ করতে সমস্যা হলেও ভোরের আলো ফোটার সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা আরো দ্রুত আগুন নির্বাপন কাজ করতে সক্ষম হয়।

এর আগে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তারা।

Reneta

রতন কুমার নাথ জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনকুমিল্লা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার মুক্তিতে একজোট হয়ে মাঠে নামছে ২০ দল ও ঐক্যফ্রন্ট

পরবর্তী

রিয়ালে যাওয়ার সময় হয়েছে পগবার

পরবর্তী

রিয়ালে যাওয়ার সময় হয়েছে পগবার

মার্কিন বাহিনী সেন্টকমকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করল ইরান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT