চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯ আগস্ট থেকে সুদহার ৯ শতাংশে আনতে হবে: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৮
অর্থনীতি
A A

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংক মালিকদের নির্দেশ দিয়ে বলেছেন, আগামী ৯ আগস্ট থেকে সব ব্যাংকে ঋণের সুদহার ৯ শতাংশে নামিয়ে আনতে হবে।

বৃহস্পতিবার এনইসি সম্মেলন কক্ষে ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমানতের সুদহার ৬ শতাংশ এবং ঋণে সুদহার ৯ শতাংশ কার্যকরের নির্দেশ দিয়েছেন। এই নিয়ম ৯ আগস্ট থেকে সব ব্যাংকে কার্যকর করতে হবে। তবে কনজুমার লোন ও ক্রেডিট কার্ড লোনের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।

Banglabid

অর্থমন্ত্রী বলেন, ইতোমধ্যে দেশের প্রায় অর্ধেক ব্যাংক আমানতের সুদহার ৬ শতাংশ এবং ঋণের সুদহার ৯ শতাংশ কার্যকর করেছে। আজকের বৈঠকে  সব ব্যাংককের চেয়ারম্যান ও এমডিরা আগামী ৯ আগস্টের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

৬ ও ৯ শতাংশ বাস্তবায়নে বেসরকারি খাতের ব্যাংকাররা কিছু সুবিধা চেয়েছিল- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের তো সুবিধা দেয়া হয়েছে। সরকারি আমানতের ৫০ শতাংশ বেসরকারি ব্যাংকে রাখার অনুমোদন দেয়া হয়েছে।’

ব্যাংকের নগদ অর্থের পরিস্থিতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘এখন ব্যাংকিং সেক্টরে কোনো তারল্য সংকট নেই।’

Reneta

ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যাংক ঋণের সুদ হার এক অংকে নামিয়ে আনার আহ্বান জানিয়ে আসছেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দেশের অর্থনীতিতে শিল্পবান্ধব পরিবেশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান ও আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল করতে মূলত এ উদ্যোগ নেয়া হয়েছে।

গত ২০ জুন ঋণের সুদহার এক অংকে নামিয়ে আনার ঘোষণা দেয় বেসরকারি ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। যা ১ জুলাই থেকে কার্যকর করার কথা ছিল।

তবে সেদিন ব্যাংক হলিডে থাকায় ২ জুলাই থেকে কয়েকটি ব্যাংক সেটি কার্যকর করে। কিন্তু অধিকাংশ ব্যাংক এখনও ৯ শতাংশের বেশি সুদ নিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯ শতাংশ সুদঅর্থমন্ত্রীঋণের সুদ হারবিএবিব্যাংকব্যাংক ঋণের সুদ হারব্যাংকিং খাতসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বন্ধের দিনেও স্কুল ড্রেসে লাইসেন্স তল্লাশি শিক্ষার্থীদের

পরবর্তী

যে দৃশ্য কেউ দেখেনি আগে

পরবর্তী

যে দৃশ্য কেউ দেখেনি আগে

খুলনায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৫০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT