চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৯৮’র পর সর্বোচ্চ ফাউলের শিকার নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ১৮, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ড্রয়ের ম্যাচেও বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছিলেন ব্রাজিলের পিএসজি সেনসেশন নেইমার জুনিয়র। তবে সেটা নিজস্ব কারিশমায় নয়, প্রতিপক্ষের মারমুখি ক্রীড়া কৌশলের কারণে। গতরাতে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ১০বার ফাউলের শিকার হন সেলেসাওদের প্রাণভোমরা।

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং ৯৮’র পর যেকোনও বিশ্ব আয়োজনে সর্বোচ্চ ফাউলের টার্গেট নেইমার। এর আগে, ইংলিশ ফুটবলার অ্যালেন শেরির এক ম্যাচে ১১বার ফাউলের শিকার হয়েছিলেন। সব মিলিয়ে সুইসদের কৌশল এখন সমালোচনার মুখে।

এমনকি, ম্যাচ শেষে নেইমারের দাবি: স্টিভেন জুবে কর্নার থেকে হেডে গোল করার আগে মিরিন্ডাকে ফাউল করেছিলেন। তাই এসব বিষয়গুলোকে সামনে এনে পরের ম্যাচগুলোতে খেলোয়াড়দের আরও বেশি সুরক্ষার দাবি করেছেন এই সেলেসাও।

Banglabid

নেইমার বলেছেন, ‘আমার মনে হয়েছে এটা ফাউল ছিলো। গোলের পর সবাই যখন উৎসব করছিলো, আমি রিপ্লে দেখছিলাম। এটা অবশ্য আমার বলার বিষয় নয়। এটা দেখার জন্য চারজন পেশাদার রেফারি ছিলেন। তাদের কাজটা তাদের করতে হবে।’

সুইসদের বিপক্ষে ড্র কোনওভাবেই প্রত্যাশিত ছিলো না বলেও মন্তব্য করেন নেইমার। বলেন, ‘এ ম্যাচে কোনওভাবেই ড্র প্রত্যাশিত ছিলো না। তারপরও আমাদের আরও ভালো খেলার সক্ষমতা রয়েছে। কিন্তু এটা এমন একটা ম্যাচ ছিলো, যেখানে আমার সবটা প্রদর্শন কঠিন ছিলো।’

উল্লেখ্য, ম্যাচের ৫০তম মিনিটে জারদান শাকিরির নেয়া কর্নারে লাফিয়ে নিখুঁত হেডে ব্রাজিলের জাল খুঁজে নেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার স্টিভেন জুবে। অবশ্য তার সামনে দাঁড়িয়ে ছিলেন সেন্টার-ব্যাক মিরান্ডা। তাকে পেছন থেকে দু’হাতে পুশ করার কারণেই জায়গা পেয়ে যান জুবে। এখানেই ফাউলের দাবি ব্রাজিলের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারবিশ্বকাপ সর্বশেষষব্রাজিল-সুইজারল্যান্ডরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT