চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫ পেরিয়েও চিরতরুণ নায়করাজ রাজ্জাক

রাজীব দাস রাজীব দাস
৯:১৭ পূর্বাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৭
বিনোদন
A A

চলচ্চিত্রাভিনেতা নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মদিন আজ। দীর্ঘ কর্মময়  জীবনে তিনি একাধিক ভাষায় তিনশ’র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সুঅভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া এ অভিনেতা নির্মাণ করেন প্রায় ১৬টি চলচ্চিত্র। চলচ্চিত্রের কিংবদন্তি এ অভিনেতার জন্মদিনে নেয়া হয়েছে নানা কর্মসূচি।

রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক নামেই সব মহলে সমানভাবে পরিচিত তিনি। পরিচালকের সহকারি হিসেবে চলচ্চিত্রের রঙিন জগতে পথচলা শুরু করলেও নিজস্ব অভিনয় প্রতিভায় প্রমাণ করেছেন নিজেকে।

‘১৩ নাম্বার ফেকু ওস্তাগাড় লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আগমন রাজ্জাকের। ১৯৬৬ সালে কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের ‘বেহুলা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার খ্যাতির দুয়ার খুলে যায়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এতটুকু আশা, নীল আকাশের নীচে, জীবন থেকে নেয়া, আলোর মিছিল, অশিক্ষিত, রংবাজের মত ব্যবসাসফল ছবিতে অভিনয় করে পেয়েছেন আকাশছোয়া জনপ্রিয়তা।

১৯৭৬ সালে মেলে কাজের প্রথম স্বীকৃতি। ‘কি যে করি’ ছবিতে অভিনয়ের জন্য  শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পান। এরপর ’৭৮ এ অশিক্ষিত, ’৮২ তে বড় ভালো লোক ছিল, ’৮৪ তে চন্দ্রনাথ, ’৮৮ তে যোগাযোগ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কারটি নিজের করে নেন রাজ্জাক।

১৯৯০ পর্যন্ত বেশ দাপটের সঙ্গে ঢালিউডে নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি। এ সময়েই অর্জন করেন নায়ক রাজ রাজ্জাক খেতাব। ধীরে ধীরে এপার বাংলায় ব্যস্ততা কমে আসলেও ব্যস্ততা বাড়ে ওপার বাংলায়।

ট্যাগ: নায়ক রাজ রাজ্জাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ

পরবর্তী

বার্সেলোনার আরেকটি দুরন্ত জয়

পরবর্তী

বার্সেলোনার আরেকটি দুরন্ত জয়

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হলেও এগোতে পারছে না জ্বালানি খাত

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT