চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ হাজারি ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ জুনের ম্যাচটাই হতে পারতো উপলক্ষ। কিন্তু প্রকৃতি অপেক্ষা বাড়ালে টন্টনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ পর্যন্ত দেরি। সোমবার ব্যাটিংয়ে নেমেই আর দেরি করলেন না সাকিব আল হাসান। কাঙ্ক্ষিত ২৩ রান তুলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ঢুকে পড়লেন ৬ হাজার রানের ক্লাবে।

বিশ্বকাপে খেলতে আসার আগে ৬ হাজার থেকে ২৮৩ রান দূরে ছিলেন সাকিব। প্রথম তিন ম্যাচে দুই ফিফটি ও এক শতকে ব্যবধানটা নামিয়ে আনেন মাত্র ২৩ রানে। বৃষ্টি বাধায় শ্রীলঙ্কা ম্যাচ পণ্ড হয়েছিল। ক্যারিবীয়দের বিপক্ষে তিনে নেমে দ্রুতই রানটা তুলে ফেলেন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার।

ছয় হাজার রান পেতে ২০২ ওয়ানডে খেলতে হল সাকিবকে। তার চেয়ে পাঁচ ম্যাচ কম খেলে প্রথম বাংলাদেশি হিসেবে আগেই এ কীর্তি গড়েছেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগ পর্যন্ত বাঁহাতি ওপেনারের রান ৬৬৯৫। তিনে মুশফিকুর রহিম। এই ম্যাচের আগে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের রান ৫৬৯৯।

Banglabid

এবারের বিশ্বকাপ যেন হয়ে উঠেছে সাকিবের জন্য একের পর এক উপলক্ষ পূরণের আসর। প্রথম ম্যাচে এইডেন মার্করামের উইকেট নিয়ে পঞ্চম অলরাউন্ডার হিসেবে ছুঁয়েছেন ২৫০ উইকেট ও ৫ হাজার রান করার কীর্তি। সেটি আড়াইশ উইকেট ও ছয় হাজার রানে টেনে নিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচেই খেলেছেন নিজের ২০০তম ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংসটি তাকে দিয়েছে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পাওয়ার মর্যাদা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পা মেপেই এগোচ্ছে বাংলাদেশ

পরবর্তী

শুধু বিস্ময় নয়, যেতে হবে বহুদূর

পরবর্তী

শুধু বিস্ময় নয়, যেতে হবে বহুদূর

ডাবলের অভিজাত ক্লাবে সাকিবই সেরা

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT