চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ জুলাই বাংলাদেশে মুক্তি পাচ্ছে জিৎ-মিমের ‘সুলতান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ২৫, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘সুলতান’ ছবিটি। সীমান্তের ওপারের শহর কলকাতার সুপারস্টার জিৎ, সেখানকার নায়িকা প্রিয়াঙ্কা সরকার ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত এই ছবিটি এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাবে আমদানির ভিত্তিতে। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ছবিটি এদেশে মুক্তি দিচ্ছে আগামী ৬ জুলাই (শুক্রবার)।

জাজ কর্ণধার আবদুল আজিজ চ্যানেল আই অনলাইনকে ‘সুলতান’ ছবি বাংলাদেশে মুক্তির তারিখ নিশ্চিত করেছেন। আজ (সোমবার) দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে আবদুল আজিজ জানান, গত বৃহস্পতিবার (২১ জুন) তথ্য মন্ত্রণালয়ের অনুমতি দিয়েছে। শুধু সেন্সর করতে বাকি আছে। সবকিছু ঠিক থাকলে ৬ জুলাই ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি দেব। এতে কোনো সংশয় নেই।

তবে সাফটা চুক্তির মাধ্যমে কলকাতার ছবি ‘সুলতান’ বাংলাদেশে ৬ জুলাই মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও বাংলাদেশের কোন ছবি কলকাতায় চলবে সেটি নিশ্চিত করে বলতে পারেননি আবদুল আজিজ। দেশের শীর্ষস্থানীয় এই চিত্রপ্রযোজক জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কোন ছবি যাবে এটা এখনও ঠিক হয়নি। পরে জানাতে পারবো।

গেল ঈদে ‘সুলতান’ কলকাতার পাশাপাশি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও এদেশের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া উপমহাদেশের কোনও সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ফলে বাংলাদেশে ঈদে মুক্তি থেমে যায়।

‘সুলতান’ ছবির ট্যাগলাইন ‘দ্য সেভিয়ার’। নির্মাণ করেছেন কলকাতার বাংলা ছবির সুপারহিট নির্মাতা রাজা চন্দ। টান টান উত্তেজনা, মারকাটারি অ্যাকশন, লক্ষ্যপূরণের জেদ আর ভালোবাসার ছোঁয়া এসব কিছু মিলিয়ে ‘সুলতান’র গল্প। একটি তামিল ছবির রিমেকে ‘সুলতান দ্য সেভিয়ার’ নির্মিত হয়েছে।

ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গে শতাধিক হলে ছবিটি মুক্তি পায় এটি। ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সাচ্চু। ‘সুলতান’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্মস ওয়ার্কস, সঙ্গে লগ্নি রয়েছে জাজ মাল্টিমিডিয়ারও। প্রথমে যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণের কথা শোনা গেলেও পরে নীতিমালা জটিলতায় পড়ে সরে আসে জাজ।

‘সুলতান’ ছবির মাধ্যমে প্রথমবার জিতের বিপরীত অভিনয় করছেন মিম। এই ছবিতে মিমকে দেখা যাবে একজন উকিলের চরিত্রে। মিম বলেন, জিৎ দা’র সঙ্গে কাজের অভিজ্ঞতা জমজমাট। নিজের চরিত্র নিয়ে মিম বলেন, যে আদালতে কেস নিয়ে কখনো জয়ী হতে পারেনা। একজন ব্যর্থ উকিল। খুব মজা লেগেছে চরিত্রটি। আমার দর্শকদের কাছে একেবারে নতুন চরিত্র এটি।

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াজিৎবিদ্যা সিনহা মিমলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘনিষ্ঠ দৃশ্য থাকায় ‘চৌরঙ্গী’ ছাড়লেন জয়া, তার বদলে স্বস্তিকা

পরবর্তী

সড়ক দুর্ঘটনা রোধে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা

পরবর্তী
প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনা রোধে এবার প্রধানমন্ত্রীর নির্দেশনা

শিশু নির্যাতন

গাইবান্ধায় এক রাতে ধর্ষণের শিকার ২ শিশু, গ্রেপ্তার ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT