চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ ও ২৪ ফেব্রুয়ারির কর্মসূচি সফল করতে ঐক্যফ্রন্টের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী ৬ ফেব্রুয়ারি কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন এবং ২৪ ফেব্রুয়ারির গণ-শুনানি কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

সোমবার ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর নেতাদের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়।এতে বক্তব্য রাখেন মহানগর ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

তিনি বলেন, ভোট ডাকাতির প্রতিবাদে আগামী ৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করা হবে। আর ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গণশুনানি। এই কর্মসূচি কিভাবে কোথায় হবে সেটা পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। আমরা ৬ তারিখের কর্মসূচি সফল করতে সভা করেছি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে অভিযোগ করে অনতিবিলম্বে পুনরায় নির্বাচন দাবি করেন তিনি।

সালাম আরো অভিযোগ করেন, নির্বাচিতদের শপথ নেওয়াসহ বিভিন্নভাবে প্রলুব্ধ করে বিভেদ তৈরির চেষ্টা করছে সরকার। ঐক্যফ্রন্টের মধ্যে কোন বিভেদ নেই। ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধ আছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, রফিকুল ইসলাম পথিক, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী, বিএনপি নেতা নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, বিকল্পধারার অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, এল কে চৌধুরী, নাগরিক ঐক্যের মমিনুল ইসলাম, ঐক্য প্রক্রিয়ার মোহাম্মদ নূরুল হুদা মিলু চৌধুরী, রাজু আহমেদ খান ছাড়াও জাতীয় ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় দফতরের জাহাঙ্গীর আলম মিন্টু, আজমেরী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় ঐক্যফ্রন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিন দিনে ২৮ হাজার টনের বেশি কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি

মে ৩০, ২০২৬

আসুন, যারা দেশ গঠনে কাজ করছেন তাদের সহযোগিতার চেষ্টা করি: প্রধানমন্ত্রী

মে ৩০, ২০২৬

পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত

মে ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

মে ৩০, ২০২৬

হামে ময়মনসিংহ মেডিকেলে আরও ২ শিশুর মৃত্যু

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT