চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ উইকেটের পর শুভাগতর সেঞ্চুরি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৭:৩৪ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শুভাগত হোম চৌধুরীর অলরাউন্ড নৈপুণ্যে প্রাইম ব্যাংক উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ রানের লিড নিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। শনিবার ম্যাচের প্রথমদিন ঘূর্নিজালে ৬ উইকেট তুলে উত্তরাঞ্চলের ইনিংস ২৬০ রানে আটকে দেন শুভাগত। রোববার ব্যাটিংয়ে নেমেও দলের ত্রাণকর্তা এই অলরাউন্ডার। তার সেঞ্চুরিতে ২৯৯ রান করেছে মধ্যাঞ্চল। ১২৫ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০০ রান করেন এই ডানহাতি। সাইফ হাসান ৪৯ ও তাইবুর পারভেজের ব্যাট থেকে আসে ৪৪ রান।

তাইবুরের সঙ্গে শুভাগতর সপ্তম উইকেট জুটির ১০৯ রান মধ্যাঞ্চলকে লিডের পথে নিয়ে যায়। বিকেএসপির মাঠে আগের দিনের ৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে মধ্যাঞ্চল। পরে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকেই পড়েছিল দলটি।

সেখান থেকে শুভাগত-তাইবুরের প্রতিরোধ। জুটিটি যখন ভাঙে দলের রান তখন ২৪১। সোহাগ গাজীর বলে বোল্ড হন তাইবুর। টেলএন্ডারে শরিফউল্লাহ ও শাহাদাত হোসেন রাজিবকে নিয়ে দলকে লিড পাইয়ে দেন শুভাগত। দশম ব্যাটসম্যান হিসেবে আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে শুভাগত যখন সাজঘরে ফিরলেন, দল তখন ২৯৯ রানে।

দক্ষিণাঞ্চলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক নিয়েছেন চারটি উইকেট। রুবেল হোসেন নিয়েছেন দুটি। একটি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান ও সোহাগ গাজী। সাদমান ইসলামকে বোল্ড করে দিনের প্রথম উইকেটটি নেন মোস্তাফিজ। আত্মবিশ্বাস ফিরে পেতে বিসিএলে খেলতে নামা এ বাঁহাতি পেসার বল করেছেন ১৬ ওভার।

অন্য ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ৪৯০ রানের বড় সংগ্রহ গড়েছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। আফিফ হোসেনের পর সেঞ্চুরি করেছেন ইয়াসির আলি। ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। আগের দিন আফিফ হোসেনের সেঞ্চুরিতে (১০৫) তিন উইকেট হারিয়ে ২৯৩ রান তোলে পূর্বাঞ্চল। আফিফ সেঞ্চুরি করলেও অপর ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ৮১ রানে আউট হয়ে যান।

প্রথমদিন ১০ রানে অপরাজিত ছিলেন ইয়াসির। ৪৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করা জাকির হাসান এদিন আর ১৫ রান যোগ করে সাজঘরে ফেরেন।

সাঞ্জামুল ইসলাম ও ইয়াসিন আরাফাত তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়েছেন আরিফুল হক। একটি করে উইকেট নেন নাসির হোসেন ও সোহরাওয়ার্দী শুভ।

দিনের শেষভাগে ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান তুলেছে উত্তরাঞ্চল। জুনায়েদ সিদ্দিকী ১৫ ও নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয়দিনের খেলা শেষ করেছেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানকে হারিয়ে দৃষ্টিহীনদের বিশ্বকাপ ভারতের

পরবর্তী

প্রকৃতির সঙ্গে জীবনেও ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক এই ফাল্গুন

পরবর্তী

প্রকৃতির সঙ্গে জীবনেও ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক এই ফাল্গুন

টেকসই উন্নয়নে ইসলামিক মাইক্রোফাইন্যান্স ব্যবস্থা সম্প্রসারণ প্রয়োজন

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT