চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ জি’র পথে ঐতিহাসিক যাত্রা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত গতির ইন্টারনেট প্রযুক্তি ৫ জি’র জগতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রবেশের কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গীপাড়া, ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়, ধানমণ্ডি ৩২ নম্বর, সচিবালয়, সংসদ ভবন এবং জাতীয় স্মৃতিসৌধ- এই ৬টি এলাকায় আপাতত পরীক্ষামূলকভাবে এর যাত্রা শুরু হওয়ার কথা। তবে বাণিজ্যিকভাবে গ্রাহকদের জন্য আগামী বছরের মধ্যে ২০০টি স্থানে এই সেবা চালুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নিঃসন্দেহে এটা বিশাল এক উদ্যোগ। নতুন এই প্রযুক্তি স্থাপনের দায়িত্বে থাকা টেলিটক কর্তৃপক্ষ বলছে, ৫জি প্রযুক্তির মাধ্যমে মোবাইল গ্রাহকরা কল ড্রপের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি আরও উন্নত মানের ভয়েস কল সেবা এবং ৪জি প্রযুক্তির চেয়ে অন্তত ২০ গুণ দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

এই প্রযুক্তির সুবিধা কেবল মোবাইল গ্রাহকদের ব্রডব্যান্ড ইন্টারনেট এবং ভয়েস কলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর সাহায্যে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন, সরকারের বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প খাতসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। টেলিটকের পাশাপাশি অল্প কিছুদিনের মধ্যে বেসরকারি তিনটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিঙ্ক ফাইভ জি প্রযুক্তিতে যেতে বেতার তরঙ্গ বরাদ্দের নিলামে অংশ নেবে।

Banglabid

আমরা জানি, আজকের এই ঐতিহাসিক যাত্রার আগে ২০১৩ সালে বাংলাদেশে ইন্টারনেট সেবা শুরু হয়েছিল থ্রি-জি প্রযুক্তির মাধ্যমে। তার পাঁচ বছর পর ২০১৮ সালে চালু হয় ফোর-জি সেবা। কিন্তু এসব সেবার কোনোটা নিয়েই কখনো গ্রাহকদের সন্তুষ্ট হতে দেখা যায়নি। থ্রি-জির ক্ষেত্রে যেমন অসংখ্য অভিযোগের কথা শোনা গেছে, তেমনি অভিযোগ আছে ফোর-জি সেবা নিয়েও। এখনো এলাকাভেদে একেক রকম নেটওয়ার্ক পাওয়ার অভিযোগ শোনা যায়। আর এসব কারণে বাংলাদেশ ইন্টারনেট গতিতে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম।

এই চিত্র করোনাকালে আরও প্রকট হয়ে দেখা দেয়, যখন বাসা বা বাড়িতে থেকে অফিস, ভার্চুয়াল ক্লাস, ভার্চুয়াল বিচারের মতো গুরুত্বপূর্ণ এক নতুন যুগে প্রবেশ করে বাংলাদেশ। সেই সময় আমরা দেখেছি দেশের বহু এলাকায় ইন্টারনেটের সীমিত গতির কারণে কোটি শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশ নেওয়ার সুযোগ হারিয়েছে। বহু মানুষ বাসা বা বাড়ি বসে থেকে অফিসের কাজও করতে পারেনি।

আমরা মনে করি, এই ৫ জি প্রযুক্তি সেই সীমাবদ্ধতা থেকে মুক্তি দেবে। দ্রুত সময়ের মধ্যে পুরো দেশকে এই প্রযুক্তির আওতায় এনে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে নতুন চতুর্থ শিল্পবিপ্লবের বার্তা। তৈরি করতে হবে সেই বিপ্লবের অগ্রসেনাদের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫ জি5Gটেলিটকফাইভজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা একপেশে: কাদের

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের স্মরণে চার শিল্পীর ‘একাত্তরের বীর বাঙালি’

পরবর্তী

মুক্তিযোদ্ধাদের স্মরণে চার শিল্পীর ‘একাত্তরের বীর বাঙালি’

প্রধানমন্ত্রী

২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে সৈনিকরা প্রস্তুত হয়েছে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনে বিমানবাহী রণতরীতে প্রথম নারী পাইলটদের গুরুত্বপূর্ণ অবতরণ পরীক্ষা পাস

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT