চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছর পর খুলনার রেল কলকাতায়

জামিল আক্তার জামিল আক্তার
৯:৪৬ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
খুলনার রেল কলকাতা যাওয়ার জন্য প্রস্তুত, ৫২ বছর পর পুনরায় চালু. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্ধশতাব্দী পর খুলনা-কলকাতা রেল যোগাযোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫২ বছর পর ২শ’ ৫৩ জন যাত্রী নিয়ে খুলনা স্টেশন থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে ‘বন্ধন এক্সপ্রেস’। নতুন করে যাত্রা শুরু হওয়ায় উৎফুল্ল দুই বাংলার মানুষ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা রেল স্টেশনে প্রবেশ করে বন্ধন এক্সপ্রেস ট্রেনটি। পুরো স্টেশন পরিণত হয় দুই বাংলার মানুষের মিলন মেলায়। ঐতিহাসিক এই যাত্রার সাক্ষী হয়ে উৎফুল্ল সবাই।

আগেও খুলনা-কলকাতা ট্রেন চলাচল করত তবে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় সেই যোগাযোগ। গত ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধন এক্সপ্রেসের উদ্বোধন করেন।

বন্ধন এক্সপ্রেসের উদ্বোধন করে ভারতীয় হাই কমিশনার বলেন, এ ট্রেন চালুর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং বাণিজ্য বাড়বে দুই দেশের মধ্যে। অচিরেই খুলনায় ভারতের সহকারী হাই কমিশনারের দপ্তর খোলা হবে বলেও জানান তিনি।

বন্ধন এক্সপ্রেসের যাত্রীরা জানান, ইতিহাসের সাক্ষী হতে পেরে ভীষণ আনন্দিত তারা।

প্রতি বৃহষ্পতিবার খুলনা-কলকাতা যাতায়াত করবে ট্রেনটি। খুলনা থেকে কলকাতায় যেতে বন্ধনের যাত্রীদের কাস্টমস-ইমিগ্রেশনসহ সব মিলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা সময় লাগবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

 

ট্যাগ: বাংলাদেশ-ভারত রেলপথ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘরে বসে কর জমা দেয়ার নিশ্চয়তা চান গণমাধ্যম পরিচালক ও সম্পাদকদরা

পরবর্তী

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষ কি লাজুক? আসল কারণ পুরুষতন্ত্র

পরবর্তী
একজন নারী স্বাস্থ্যকর্মী রোগীর সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষ কি লাজুক? আসল কারণ পুরুষতন্ত্র

বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে অনুশীলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহে আদৌ আসবেন তো?

সর্বশেষ

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT