চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস বাংলাদেশ ও ভারতের বন্ধন আরও দৃঢ় করবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৯ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত বন্ধন মৈত্রী এক্সপ্রেসের উদ্বোধন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নেতারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও কনফারেন্সে ‘মৈত্রী’ ও ‘বন্ধন’ এক্সপ্রেসের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা এবং ভৈরব ও তিতাস ব্রিজ যৌথভবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় ভিডিও কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়।

Banglabid

উদ্বোধনের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বাংলাদেশ-ভারতের সঙ্গে সম্পর্কের  সুন্দরতম দিন আজ। ঢাকা-কলকাতা- খুলনা-কলকাতা যাত্রীরা আজ থেকে সুন্দরভাবে চলাচাল করতে পারবে। দু’দেশের জনগণের জন্য নতুন দ্বার উন্মোচিত হলো।

শেখ হাসিনা আরও বলেন, শুধু ট্রেনের মাধ্যমে বন্ধন নয়, এর মধ্য দিয়ে দু’দেশের আর্থসামাজিক সম্পর্ক উন্নয়ন আরও এগিয়ে যাবে।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবাসীকে দুর্গা পূজা ও কালী পূজার শুভেচ্ছা জানান এবং মমতা ব্যানার্জিকে ইলিশ খাওয়ার আমন্ত্রণ জানান।

Reneta

মৈত্রী ও বন্ধন এক্সপ্রেস উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হলো বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়লে, দুইদেশের মধ্যে উন্নতি ও সমৃদ্ধি আকাশচুম্বি উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্বাস নরেন্দ্র মোদির।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, যাত্রী সুবিধার জন্য এটি একটি বড় পাওনা, ‘বন্ধন এক্সপ্রেসের’ মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কের বন্ধন আরও মজবুত হলো। আজকে এপার বাংলা ও অপার বাংলার জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। দু’ দেশের সংস্কৃতি, ঐক্য ও ভাষার সম্পর্ক আরও দৃঢ় করবে। মমতা এসময় শেখ হাসিনাকে ভারতে আসার আমন্ত্রণ জানান।

দুই বন্ধু প্রতীম দেশের মধ্যে সৌহার্দ্য ও সহযোগিতার সম্প্রসারণে দীর্ঘ ৪৩ বছর পর ২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী ট্রেনের মাধ্যমে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ শুরু হয়। বৃহস্পতিবার ছাড়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে এখন সপ্তাহে ৬ দিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। এটি এখন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। অপেক্ষাকৃত কম ভাড়া ও আরামদায়ক ভ্রমণ হওয়ায় এখন ঢাকা-কলকাতা ভ্রমণের ক্ষেত্রে মৈত্রী এক্সপ্রেস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

ফলে এখন আর ট্রেনের আসন তেমন খালি থাকে না। প্রতিদিন উভয় দিক থেকে প্রায় ৫ শতাধিক যাত্রী এই ট্রেনে যাতায়াত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন

পরবর্তী

‘সরি ভাই, একটু বলে দেন’

পরবর্তী
দুই বন্ধু হাসিমুখে ছবি তুলছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সরি ভাই, একটু বলে দেন’

শেখ হাসিনা ও মমতা ব্যানার্জি একে অপরকে আলিঙ্গন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জিকে ইলিশ খাওয়ার দাওয়াত দিলেন শেখ হাসিনা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT