চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষ কি লাজুক? আসল কারণ পুরুষতন্ত্র

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:৫৪ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

স্বাধীনতার পর দেশের অনেক ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। পাকিস্তানী শোষকগোষ্ঠীর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির বিপরীতে মধ্যম আয়ের দেশ, ক্ষুধা ও দারিদ্র্য নির্মূল এবং নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সফলতার হিসাব করলে এই তালিকা অনেক লম্বা। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রম জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে। চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, জন্মনিয়ন্ত্রণের সব দায়িত্ব নারীর উপর চাপিয়ে দিয়ে দেশে নয়জন নারীর বিপরীতে মাত্র একজন পুরুষ জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন। গত চার দশকে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারকারী আটগুণ হয়েছে, আনুপাতিক হারে পুরুষের অংশগ্রহণও বেড়েছে; কিন্তু শুরুতে যেভাবে নারীর উপর সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হতো এখনো সেই প্রবণতাই চলছে। ১৯৭৫ সালে পদ্ধতি গ্রহণকারী প্রায় সকলেই যেমন ছিলেন নারী, এখনো তাই।  স্বাধীনতার পর স্বাস্থ্য ক্ষেত্রে যে কোনো উন্নয়ন হয়নি, তা নয়। পরিবার পরিকল্পনা থেকে শুরু করে এদেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। দেশের হাসপাতালগুলোতেও রয়েছেন বিশ্ব মানের ডাক্তার, কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বিশ্ব মানের সেবাও। তবে এক্ষেত্রে হতাশার বিষয় হলো- বিয়াল্লিশ বছর আগে ০.৭ শতাংশ পুরুষ কনডম ব্যবহার করতেন, আর এখন ৬.৪ শতাংশ পুরুষ কনডম ব্যবহার করেন; এর বড় অংশই অবশ্য শহরে। একই সময়ে খাওয়ার বড়ি ব্যবহারকারী নারীর হার ২.৭ শতাংশ থেকে বেড়ে ২৭ শতাংশে উঠেছে। এখনো জন্মনিয়ন্ত্রণে পিলই সবচেয়ে বেশি ব্যবহৃত পদ্ধতি।  এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের মধ্যে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে চাইলে সামনের বছরগুলোতে প্রতিবছর ২.৭ শতাংশ হারে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের হার বাড়াতে হবে। পুরুষদের জন্য বিজ্ঞানসম্মত কিছু পদ্ধতি থাকলেও যথাযথ প্রচারণার অভাবকে অনীহার প্রধান কারণ হিসেবে তারা মনে করছেন। আমরা তাদের এই পর্যবেক্ষণের সঙ্গে একমত পোষণ করি। এ বিষয়ে আত্মতৃপ্তিতে না ভুগে আগের মতো নতুন করে আবারও বাড়ি বাড়ি গিয়ে নারী ও পুরুষদের মধ্যে জন্মনিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করতে হবে। নারীদের পাশাপাশি পুরুষদের এ বিষয়ে কোন লজ্জা বা ভয়ের কোন বিষয় যে নেই, সেই বিষয়ে তাদেরকে জানাতে হবে। সরকারকে নতুন করে নিজে থেকে এ বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তারের সঙ্গে আমরাও বলতে চাই: শুধু নারী নয়, পুরুষদেরও জন্মনিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT