চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০০ রানের গণ্ডি টপকাতে চায় ওয়েস্ট ইন্ডিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৯, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

আধুনিক ওয়ানডে ক্রিকেটে ৪০০ রানের ইনিংস গড়া যে আর বিশেষ কৃতিত্বের নয়, সেটা আলাদা করে বলে দেয়ার প্রয়োজন হয় না। আসন্ন আইসিসি বিশ্বকাপে যে রানের ফুলঝুরি ফুটতে যাচ্ছে, তার ইঙ্গিত পাওয়া গেছে প্রস্তুতি ম্যাচগুলোতেই। বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই কোন দল প্রথমবার ৪০০ ছাড়িয়ে ৫০০ রানের গণ্ডি স্পর্শ করবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় রানের ইনিংস গড়ার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের নামের পাশে। গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ট্রেন্টব্রিজে ৪৮১ রানের বিশাল ইনিংস গড়েছিল ইংলিশরা। চলতি বিশ্বকাপেই সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়তে চায় ওয়েস্ট ইন্ডিজ ।

অনুশীলন ম্যাচে প্রথম দল হিসাবে ৪০০ রান পার করা ওয়েস্ট ইন্ডিজ তাদের টি-টুয়েন্টি ব্র্যান্ডের ক্রিকেটে ৫০০ গণ্ডি টপকাতে পারে বলে মনে করছে ক্রিকেটের বিশেষজ্ঞমহলও।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতরান করা শাই হোপ নিজেও মনে করেন, ওয়ানডে ক্রিকেটে ৫০০ রান করার ক্ষমতা তাদের রয়েছে। তিনি আশা করছেন, প্রথম দল হিসাবে এমন কৃতিত্ব অর্জন করতে পারেন তারাই।

হোপ বলেন, ‘এটা অবশ্যই একটা লক্ষ্য যেটা আমরা অর্জন করতে চাই। তবে প্রথম দল হিসাবে ৫০০ রানের গণ্ডি টপকাতে পারলে, সেটা দারুণ বিষয় হবে। ইতিহাসে স্থায়ী জায়গা করে নিতে চাই সবাই। আমার বিশ্বাস, আমাদের দলে সেই ব্যাটিং শক্তি রয়েছে।’

বিশ্বকাপের দ্বিতীয়দিন অর্থাৎ ৩১ মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ অভিযান।

ট্যাগ: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটক্রিকেট বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপি আবারও ঘুরে দাঁড়াবে: মির্জা ফখরুল

পরবর্তী

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলে পদক্ষেপ কী?

পরবর্তী
রোহিঙ্গা

রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠী নির্মূলে পদক্ষেপ কী?

দৃশ্যমান বদলের ‘অদৃশ্য চাপ’

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT