চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ম ধাপেও আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৬
রাজনীতি
A A

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপেও অধিকাংশ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ৭১৭টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ জয় পেয়েছে ৪০৪টিতে। বিএনপি সমর্থিত প্রার্থীরা ৭২টি এবং অন্যান্য প্রার্থীরা জয় পেয়েছেন ১৭৪টি ইউনিয়নে। নির্বাচনী সহিংসতায় দেশজুড়ে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো ইউপি নির্বাচনের ৫ম ধাপেও আওয়ামী লীগের জয়জয়কার। চট্টগ্রামে ৪৬টি ইউনিয়নের মধ্যে ৩৪টিতেই বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ৯টিতে বিএনপি ও অন্যগুলিতে স্বতন্ত্র প্রার্থীরা।

কক্সবাজারে আওয়ামী লীগ-বিএনপি দুটি করে ইউনিয়নে বিজয়ী হয়েছে। কুমিল্লায় আওয়ামী লীগের একচেটিয়া জয় হয়েছে। এ জেলায় ২৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন নৌকা প্রতীক নিয়ে। চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও ফেনীতেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাই পাল্লায় ভারী।

খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় ১টি ও ঝিনাইদহে ২টিতে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। বাকীগুলো আওয়ামী লীগ ও অন্য প্রার্থীদের। যশোরে একচেটিয়া জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা। নরাইলে ৭টিতে বিএনপি ও ৪টিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে।

ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ধামরাই, নারায়নগঞ্জ, নেত্রকোণা, নরসিংদী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও ময়মনসিংহ জেলার বেশীর ভাগ ইউনিয়ন পরিষদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কুড়িগ্রামে ২টিতে আওয়ামী লীগ, ৪টিতে বিএনপি ও অন্যান্য ইউপিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গাইবান্ধায় ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও বাকীগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। ঠাকুরগাঁওয়ে ১টি বাদে বাকিগুলোতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। দিনাজপুরে কয়েকটি ইউপিতে বিএনপি বিজয়ী হলেও বেশীভাগেই জয় পেয়েছে আওয়ামী লীগ প্রার্থীরা।

রংপুর ও জয়পুরহাটের একটি ইউপিতেও বিএনপি জয় পায়নি। নওগাঁ, নাটোর, পাবনার বেশীর ভাগ ইউপিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বগুড়ায় ১১টি আওয়ামী লীগ, ৫টি বিএনপি ও ২টিতে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সিলেট বিভাগের ৪ জেলাতেও বেশির ভাগ ইউনিয়ন পরিষদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থাীরা।

ট্যাগ: ইউপি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও নগরপ্রতিদ্বন্দ্বীদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন রিয়াল

পরবর্তী

পুরো ম্যাচের অচেনা নায়ক রোনালদো

পরবর্তী

পুরো ম্যাচের অচেনা নায়ক রোনালদো

বোরো আবাদে নতুন আশা ‘ইনার ক্যানেল’ পদ্ধতি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT