চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরো ম্যাচের অচেনা নায়ক রোনালদো

রেজাউল করিম রেজাউল করিম
৮:৩৭ পূর্বাহ্ণ ২৯, মে ২০১৬
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা গোলমেশিন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তা হওয়া সত্ত্বেও অ্যাটলেটিকোর বিপক্ষে ফাইনালের পুরো সময় অচেনাই লেগেছে সিআর সেভেনকে। তবে পাহাড়সম চাপের মধ্যে দলের শেষ পেনাল্টি শট থেকে গোল করে পুরো একশো ভাগ ফিট না থাকা রোনালদোই নায় বনে গেছেন।

নগর প্রতিদ্বন্দ্বীদের টাইব্রেকারে হারিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে ১১তম শিরোপা জেতে স্প্যানিশ জায়ান্টরা। মিলানের সানসিরোতে নির্ধারিত ও অতিরিক্ত সময়েও ফল না আসায় খেলা গড়িয়েছিলো টাইব্রেকারে। সেখানে প্রতিবেশিদের ৫-৩ ব্যবধানে হারিয়ে দেয় রিয়াল।

হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় ফ্রি-কিক মাস্টার রোনালদো এ দিন সেট পিসে শটই নিতে পারেনি। ম্যাচের এক ঘণ্টার পর থেকে প্রায় দাঁড়িয়ে ছিলেন। তার মতো সুপারস্টারের এমন খেলায় ছাপ পড়েছে দলেও। সেই সঙ্গে এদিন ক্লিক করেনি রিয়ালের বিশ্বখ্যাত জুটি বিবিসিও (বেল-বেনজামা-রোনালদো)।

খেলার শেষদিকে রোনাল্ডো, বেল, মার্সেলোদের গতি ওই সময় অর্ধেকে নেমে গিয়েছিল। আর সেই সুযোগে আটলেটিকো যেমন গতি বাড়িয়ে কারাস্কোর গোলে সমতা ফেরায়। গ্রিজম্যান আগে মোক্ষম সময়ে পেনাল্টি নষ্ট করে আটলেটিকোকে বিপদে না ফেললে ফলাফল নিশ্চিত অন্য রকম হতে পারতো।

তবে আসলটা হল প্রবল চাপ। এত বড় মঞ্চে পারফর্ম করা অসহনীয় চাপ। সেই চাপ জয় করে ম্যাচের পুরো সময় প্রায় অচেনা রোনালদোই হয়ে যান নায়ক।

টাইব্রেকারে প্রথম তিনটি শটেও ছিল সমতা। কিন্তু পুরো ম্যাচে দুর্দান্ত খেলা হুয়ানফ্রান চতুর্থ শট নিতে গিয়ে ব্যর্থ হন। তার শট ফিরে এসেছে সাইডবারে লেগে। পঞ্চম ও শেষ শটটি বরফঠাণ্ডা মাথায় জালে জড়িয়ে রিয়ালকে আনন্দের সাগরে ভাসান সিআর সেভেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবিপ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৬, ২০২৬

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT