চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে: খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
অর্থনীতি, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে প্রতি কেজি ৩৯ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানান তিনি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, আগামী ৩ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ শুরু হবে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বৈঠকে ৩ লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমন চালের ক্রয় মূল্য ৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ বছর ১ কোটি ৪০ লাখ মেট্রিক টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। আশা করছি এই পরিমাণ ধান উৎপাদন হবে।

ধান ও চালের উৎপাদন খরচ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর আমন ধানের উৎপাদন খরচ পরবে কেজি প্রতি ২৪.৬৩ টাকা এবং চালের উৎপাদন খরচ পড়বে ৩৭.০২ টাকা। গত বছর প্রতি কেজি ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করেছিল সরকার।

এর আগে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব কায়কোবাদ হোসেনসহ কমিটির সদস্য ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: এডভোকেট কামরুল ইসলামখাদ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারও প্রশ্নবিদ্ধ আল-আমিনের বোলিং অ্যাকশন

পরবর্তী

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বাড়ানোর তাগিদ

পরবর্তী
গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বাড়ানোর তাগিদ

দুই ব্যক্তির ছবি, একজনের চেহারা স্পষ্ট, অন্যজনের সামান্য দূরত্বে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ’র নেতৃত্বে সাইফুল-শুকুর

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT