বাংলাদেশ

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বাড়ানোর তাগিদ

গণমাধ্যমে তথ্য অধিকার আইনের প্রচার বিষয়ক আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্য কমিশনের মতবিনিময় সভা

গণমাধ্যমে তথ্য অধিকার আইন বিষয়ে প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান। তিনি বলেছেন, এই আইন প্রয়োগের মাধ্যমে প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সমাজে দুর্নীতি কমে আসবে।

তথ্য কমিশনের পরিকল্পনা ও কার্যক্রম মূল্যায়নে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তবে তথ্য অধিকার আইনে বেসরকারি খাতকে যুক্ত করার পর অনেক বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা আর বিষয়টি নিয়ে আগ্রহ দেখাচ্ছে না বলে জানান প্রধান তথ্য কমিশনার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন বাংলাদেশ টেলিভিশনের উপ মহাপরিচালক সুরথ কুমার সরকার, মাছরাঙা টিভির বার্তা প্রধান রেজোয়ানুল হক রাজা, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ.ই মামুন, চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান এবং এনটিভির প্রধান বার্তা সম্পাদক জহিরুল আলমসহ অন্যরা।

বিষয়:তথ্য অধিকার আইন প্রধান তথ্য কমিশনার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…