চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩১৪ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেটাররা সম্মাননা গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। করোনা বিরতি শেষে টাইগারদের মাঠে ফেরার দিনে শের-ই-বাংলা স্টেডিয়ামে ছোট পরিসরের আনুষ্ঠানিকতা। মাঠের চারপাশ থেকে উড়ল বেলুন। নেই শুধু দর্শক উপস্থিতি।

কুয়াশাচ্ছন্ন সকালে টাইগারদের নতুন পথচলায় শুরু হল অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নতুন অধ্যায়। টস ভাগ্যও সঙ্গে থাকল তার। প্রথম ওয়ানডেতে উইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে তরুণ পেসার হাসান মাহমুদের।

বাংলাদেশের ফেরার দিনে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসানও।

গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। করোনার পেটে গেছে পরে বছরের পুরোটাই। নতুন বছরে শুরু হল নতুন অভিযান।

যেখানে বাংলাদেশের উতরে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওয়েস্ট ইন্ডিজ দলে নেই নিয়মিত তারকা ক্রিকেটাররা। করোনা সংক্রমণের শঙ্কায় আসেননি অনেকেই। তারপরও টাইগার ডেরায় ভালো করতে আশাবাদী ক্যারিবীয়রা। প্রথম ওয়ানডেতে তারা নেমেছেন ছয় ক্রিকেটারকে অভিষিক্ত করে।

চোটজর্জর ভারত বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই অস্ট্রেলিয়ায় ব্রিসবেন দুর্গ জয় করেছে। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে লড়াইয়ে নামছে উইন্ডিজ। দুই দলের সামনেই আছে নতুন করে শুরুর চ্যালেঞ্জ।

নতুন জার্সিতে নতুন শুরুর আগে বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি জানায় বাংলাদেশ। ক্যারিবীয়দের পাশাপাশি টাইগার ক্রিকেটারদেরও দেখা যায় হাঁটু গেড়ে মুষ্ঠি উঁচিয়ে প্রতিবাদ জানাতে।

গত বছরের মে মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর গোটা বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলন-প্রতিবাদ শুরু হয়। সেটির ঢেউ ছড়িয়ে পড়ে ক্রীড়াঙ্গনেও।

ট্যাগ: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসহাসান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জো বাইডেনের অভিষেকে এক ঝাঁক তারকা

পরবর্তী

সসেজ খেতে চান খনিতে আটকে পড়া শ্রমিকরা

পরবর্তী
অগ্নিনির্বাপণ কর্মীরা ধ্বংসস্তূপে কাজ করছে, নিরাপত্তা পোশাক পরা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সসেজ খেতে চান খনিতে আটকে পড়া শ্রমিকরা

কুষ্টিয়ার পুলিশ সুপার হাইকোর্টে তলবের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার এসপিকে হাইকোর্টে তলব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT