আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচন আয়োজন করবে ইসি। মঙ্গলবারের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
তিন সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ২৮ জুন।
মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ১ এবং ২ জুলাই। ৯ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।








