চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ জানুয়ারি আসছে ‘আন্ডার কনস্ট্রাকশন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৯ পূর্বাহ্ণ ১১, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’ মুক্তি পাচ্ছে আগামী ২২ জানুয়ারি। ওইদিন থেকে ছবিটি দর্শকরা দেখতে পারবে রাজধানীর চারটি প্রেক্ষাগৃহে। এগুলো হলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা এবং শ্যামলীতে।

এরপর দেশের বিভিন্ন মিলনায়তনে বিকল্প উপায়ে ছবিটির প্রদর্শনী হবে। রোববার রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে একথা জানান পরিচালক রুবাইয়াত।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন ছবিটির অভিনয় শিল্পী মিতা চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, সোহেল মন্ডল সবুজ, পোশাক পরিকল্পক শাহরুখ আমিন, শিল্প নির্দেশক জয়া হক, সেট ডিজাইনার নীতি মাহবুব ও সম্পাদনার দায়িত্ব পালন করা সুজন মাহমুদ। এবং সবশেষে হাজির হন সংগীত শিল্পী অর্ণব।

Banglabid

তিনি এ ছবির আবহসংগীত করেছেন। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের নতুন সংস্করণে গিটার ও পিয়ানো বাজিয়েছেন। এটি গেয়েছেন সাহানা বাজপেয়ি। এর শিরোনাম ‘তোমায় গান শোনাব’।

‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির চিত্রনাট্যও রুবাইয়াত হোসেনের। এ ছবিতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী শাহানা গোস্বামী ও অভিনেতা রাহুল বোস। এ ছাড়াও আছেন তৌফিকুল ইসলাম ইমন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি হিসেবে আগামী ১৪ জানুয়ারি জাতীয় জাদুঘর মিলনায়তনে ছবিটি দেখা যাবে। একই আয়োজনের অংশ হিসেবে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে ১৮ জানুয়ারি শুধু নারীদের জন্য এর একটি প্রদর্শনী হবে।

Reneta

পরদিন ১৯ জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের জন্য থাকবে বিশেষ প্রদর্শনী। ‘আন্ডার কনস্ট্রাকশন’ রুবাইয়াত হোসেনের দ্বিতীয় চলচ্চিত্র। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজই পরিবেশনার দায়িত্ব পালন করছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালদ্বীপের শুভসূচনা

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ফুটবল একাডেমি: ব্যর্থ বাফুফে’র রক্ষাকবচ

পরবর্তী

বঙ্গবন্ধু গোল্ডকাপ ও ফুটবল একাডেমি: ব্যর্থ বাফুফে’র রক্ষাকবচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাহেন্দ্রক্ষণে

সর্বশেষ

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬

শপথ নেওয়া মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দায়িত্বে?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT