চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৯-এ দুই বিপিএল?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখেই একমাস এগিয়ে অক্টোবরে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটি আলোর মুখ দেখছে না। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বুধবার জানালেন, আগের নির্ধারিত সময়ে এবারের আসর আয়োজনের সম্ভাবনা কম।

পরিবর্তিত পরিকল্পনায় বিপিএলের ষষ্ঠ আসর পিছিয়ে ২০১৯ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে করার কথা ভাবছে আয়োজক কমিটি।

রাজধানীর একটি হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিক বললেন, ‘বিপিএল পেছানোটা এখনো চূড়ান্ত হয়নি। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্ত করতে পারবো। আমাদের সময় নির্ধারণ করা ছিল অক্টোবরে, কিন্তু নির্বাচনের ঠিক আগে ৭টি ফ্র্যাঞ্চাইজি ও ৩টি ভেন্যুতে খেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা আমরা পাবো কিনা সেটা এখনো নিশ্চিত নয়।’

অনিশ্চয়তা থাকায় শঙ্কা জেগেছে বিপিএলের ষষ্ঠ আসর শেষঅবধি বাতিলের খাতাতেই যায় কিনা। মল্লিক অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিলেন। বলেছেন, ২০১৯ সালে দুটি বিপিএল আয়োজনের কথা, ‘ষষ্ঠ আসর হওয়া নিয়ে আপাতত সন্দেহ নেই। কেবল সময়টা পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে না করে নির্বাচনের পরে জানুয়ারিতে শুরু করার চিন্তা-ভাবনা রয়েছে।’

নতুন বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ব নির্ধারিত সিরিজ রয়েছে বাংলাদেশের। সেটি এগিয়ে আনতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করবেন বলেও জানালেন মল্লিক।

নির্বাচনের আগে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকতে পারে- এমন শঙ্কাও বিপিএল পেছানোর কারণ হিসেবে ভাবছে আয়োজক কমিটি। ভারতের রাজনৈতিক কারণে ২০০৯ সালের আইপিএল আয়োজন করা হয়েছিল সাউথ আফিকায়। বিপিএলও দেশের বাইরে, তেমন কিছু করার ভাবনা আছে কিনা জানতে চাইলে মল্লিক টানলেন আর্থিক সীমাবদ্ধতার কথা, ‘বিসিবির অর্থনৈতিক শক্তি আইপিএলের মতো না। যে খরচ বাড়বে সেটা অনেক বেশি। এমনকি ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচও অনেক বেড়ে যাবে।’

Reneta

সবমিলিয়ে এবছর বিপিএল হওয়ার সম্ভাবনা কমই। তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর ইতিবাচক দিক-নির্দেশনার অপেক্ষায় বিপিএল কর্তৃপক্ষ। চূড়ান্ত সিদ্ধান্তটা তাই সময় নিয়ে নিতে চায় বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএললিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT