চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৭ টি পয়েন্টে বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গা নিবন্ধন

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:২৬ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের আওতায় আনতে ১৭ টি পয়েন্টে শুরু হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতির নিবন্ধন। প্রাথমিকভাবে পাসপোর্ট অফিসের সহায়তায় এই নিবন্ধনের কার্যক্রম চালানো হবে। এছাড়া রোহিঙ্গা বিষয়ক নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

শুক্রবার কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ এ তথ্য জানান।

খালেদ মাহমুদ জানান, রোহিঙ্গা বিষয় নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ২০১৬ সালের শুরু থেকে যেসব রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তাদের বয়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা হবে। এজন্য ১৭ টি পয়েন্ট সনাক্ত করা হয়েছে। এসব পয়েন্টে তাদের ডিজিটাল নিবন্ধন করা হবে। এজন্য স্বেচ্ছাসেবকও নেয়া হবে। এছাড়া গতকাল থেকে রাস্তায় থাকা রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতর নিয়ে যাওয়ার উদ্যোগের কথাও জানান তিনি।

Banglabid

এদিকে এক হাজার একর পাহাড়ি এলাকায় গড়ে উঠছে নতুন ক্যাম্প। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে বলেছেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছি। তাদের ফেরত নিতে মিয়ানমারকে আন্তর্জাতিক চাপ দেয়া হবে।

এসময় মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম, ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, সাইমুম সরওয়ার কমল এমপি, আষেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন, পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশের রাজনৈতিক নেতারা রোহিঙ্গা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্যদিনের মতো গতকালও সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ অব্যাহত ছিল রোহিঙ্গাদের। স্থল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ অব্যাহত থাকলেও সাগর পথে অনুপ্রবেশ তেমন ছিলনা। নতুন করে গতকাল ২০ রোহিঙ্গা হিন্দু এসেছে। সড়কের আশপাশ ও বিভিন্ন স্থানে অবস্থানকারী রোহিঙ্গাদের নতুন ক্যাম্পে নিয়ে আসা হবে।  তবে  অনুপ্রবেশকারীরা বালুখালী আর কুতুপালং শিবিরে প্রবেশ করছে।

Reneta

বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর কক্সবাজার জেলা শাখার সভাপতি চঞ্চল দাশ গুপ্ত জানান, শুক্রবার সীমান্ত পাড়ি দিয়ে আরও ২০ হিন্দু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তারা কুতুপালং পশ্চিম হিন্দু পাড়ায় আশ্রয় নিয়েছে, যেখানে পূর্ব থেকে ৪৯৭ জন হিন্দু রোহিঙ্গা অবস্থান করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গাদের নিবন্ধন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরের সময়সূচী

পরবর্তী

অ্যান্ডারসনের ‘৫০০’

পরবর্তী
অ্যান্ডারসন ৫০০ উইকেটের জন্য উদযাপন করছেন ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের ‘৫০০’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গারা বাংলাদেশে যা যা নিয়ে ঢুকছে

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT