চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ

সাকিলা জেসমিনসাকিলা জেসমিন
৭:৩৬ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

২১ শে ফেব্রুয়ারী বাজেট অধিবেশনে পূর্ব পাকিস্তান গণপরিষদে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে যেতে ছাত্র জনতা যখন উন্মুখ, তখনই পূর্ব বাংলায় সভা সমাবশে নিষিদ্ধ করে সরকার। জারি করে ১৪৪ ধারা। আরোপিত ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে বৈঠক হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের।

১৯৫২’র ২৭ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের বক্তৃতার প্রতিবাদে ২৯ জানুয়ারি প্রতিবাদ সভা এবং ৩০ জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট হয়।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় সমবেত হয়ে ৪ ফেব্রুয়ারি ধর্মঘট ও প্রতিবাদ সভার সিদ্ধান্ত নেয় ছাত্র নেতৃবৃন্দ। ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী হলে অনুষ্ঠিত সভায় মওলানা ভাসানীর নেতৃত্বে ৪০ সদস্যের ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ’ গঠিত হয়।

পরিষদ ২১ ফেব্রুয়ারি হরতাল, সমাবেশ ও মিছিলের বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে। ভাষা সংগ্রামী কামাল লোহানী বলেন,‘ প্রথমে পরিষদের বৈঠকে ১৪৪ ধারা ভঙ্গ করা হবে না বলা হয়। তবে পরিষদের ছাত্র প্রতিনিধিরা যারা ছিলেন তারা বললেন, এই সময়ে পিছিয়ে গেলে চলবে না। ১৪৪ ধারা ভঙ্গ করতে হবে।’

সিদ্ধান্ত অনুযায়ী ৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এসে জড়ো হয়। সমাবেশ থেকে আরবি লিপিতে বাংলা লেখার প্রস্তাবের প্রতিবাদ এবং বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের দাবি ওঠে। সমাবেশ শেষে বের হয় বিশাল বিক্ষোভ মিছিল।

ভাষা সংগ্রামী হালিমা খাতুন জানান, ছাত্ররাই সিদ্ধান্ত নিলো ১৪৪ ধারা ভাঙবোই-ভাঙবো। ঢাকা হল, এস.এম হলে মিটিং হলো। আমতলার মিটিংয়ে গেলাম। ঠিক হলো পুলিশের চোখ এড়াতে সবাই এক সঙ্গে বের না হয়ে ছেলেরা ১০ জন করে, আর মেয়েরা ৪ জন করে ছোট ছোট ভাগে বের হবে।’

Reneta

২০ ফেব্রুয়ারি সরকার এক মাসের জন্য সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। ঐদিন রাতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠকে ২১ ফেব্রুয়ারির জন্য পুর্বনিধারিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয। ভাষা সংগ্রামী আহমদ রফিক জানান,‘ ঘোড়ার গাড়িতে মাইক লাগিয়ে সরকার ঘোষণা দিলো ১৪৪ ধারা জারি হয়েছে। ঢাকার ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগামী এক মাসের মধ্যে সকল সভা-সমাবেশ নিষিদ্ধ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ ফেব্রুয়ারিভাষা আন্দোলন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর কড়া প্রতিক্রিয়ায় পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

এপ্রিল ১০, ২০২৬

দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT