চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৩শ’ যাত্রী নিয়ে সমুদ্রে জাহাজের ইঞ্জিন নষ্ট, হেলিকপ্টারে উদ্ধারচেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
- সেমি লিড, অন্যান্য
A A
জাহাজ-নরওয়ে-হেলিকপ্টার

হঠাৎ করে ইঞ্জিনের সমস্যায় নরওয়ে উপকূল থেকে কিছু দূরে ১৩শ’ যাত্রী নিয়ে বন্ধ হয়ে যাওয়া একটি ভ্রমণতরী থেকে হেলিকপ্টারে করে বেশিরভাগ যাত্রীকে নিরাপদে তুলে আনতে সফল হয়েছে উদ্ধারকর্মীরা।

এখনো চলছে উদ্ধার চেষ্টা।

নরওয়ের পশ্চিম উপকূলীয় কাউন্টি মোর অগ রোমসডাল পুলিশ জানিয়েছে, ওই উপকূল থেকেই শনিবার যাত্রা করেছিল এমভি ভাইকিং স্কাই নামের জাহাজটি। উপকূল থেকে অনেকখানি দূরে যাওয়ার পর শনিবার দুপুরে হঠাৎ করেই এর ইঞ্জিনগুলোতে সমস্যা দেখা দেয়।

Banglabid

কিছুক্ষণের মধ্যে চারটি ইঞ্জিনের মধ্যে একটি পুরোপুরি বিকল হয়ে যায়। তার কিছুক্ষণ পর বাকি ইঞ্জিনগুলোও বন্ধ হয়ে গেলে প্রচণ্ড ঝাঁকি দিয়ে মাঝ সমুদ্রে থেমে যায় যাত্রীবাহী ভ্রমণতরীটি।

নরওয়ের নৌ-উদ্ধারকারী সংস্থা জানায়, শনিবার সন্ধ্যায় ভাইকিং স্কাই থেকে সাহায্যের আবেদন করে পাঠানো ডিসট্রেস সিগন্যাল পেয়েছিল তারা। সংকেত পাওয়ার কিছুক্ষণের মধ্যে যাত্রীদের উদ্ধারে ৫টি হেলিকপ্টার ও কয়েকটি উদ্ধারকারী জাহাজ পাঠিয়ে দেয়া হয়।

এর মধ্যে উদ্ধারকাজে যাওয়ার পথে ‘হ্যাগল্যান্ড ক্যাপ্টেন’ নামের একটি ফ্রেইটারেরই হঠাৎ করে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে তার ক্রুদের উদ্ধারের জন্য ওই ৫টি হেলিকপ্টারের দু’টিকে এমভি ভাইকিং স্কাইয়ের কাজ থেকে সরিয়ে সেখানে পাঠানো হয়।

Reneta

বৈরী আবহাওয়ার কারণে পুরোটা সময় সমুদ্রে তীব্র ঝড়ো হাওয়া এবং ১০ মিটারের চেয়েও উঁচু বড় বড় ঢেউ ছিল বলে জানানো হয়েছে। এখনো পুরো এলাকায় ঝড়ো আবহাওয়া বিরাজ করার কারণে উদ্ধার চেষ্টায় দেরি হচ্ছে।

সারারাত উদ্ধারকাজ চালিয়ে ভ্রমণতরীটির ক্রুসহ বেশিরভাগ আরোহীকে নিরাপদে বের করে আনতে সফল হয় উদ্ধারকারী দল। রোববার সকালে চারটি ইঞ্জিনের তিনটি কোনোমতে চালু করে নিকটতম বন্দরের কাছে পৌঁছাতে সমর্থ হয় জাহাজটি।

হেলিকপ্টারে উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, দুপুরের খাবারের সময় হঠাৎ করেই কাঁপতে শুরু করে জাহাজটি। কিছুক্ষণ পর পুরো জাহাজ প্রচণ্ড জোরে কয়েকবার ঝাঁকি খায়। ঝাঁকিতে জানালা ভেঙে জাহাজের ভেতর পানি ঢুকতে শুরু করলে ভয় পেয়ে যান যাত্রীরা।জাহাজ-নরওয়ে-হেলিকপ্টার

উদ্ধারকারী দল পৌঁছানোর আগে এমভি ভাইকিং স্কাইয়ের সাহায্যে সবার আগে এগিয়ে এসেছিল কাছে থাকা একটি মাছ ধরার জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন জ্যান এরিক স্থানীয় পত্রিকা আফেনপোস্টেন’কে বলেন, জাহাজটি যদি সময়মতো ইঞ্জিনগুলো চালু করতে না পারত তাহলে সামনে থাকা ডুবো পাথরে ধাক্কা খাওয়া থেকে কেউ তাকে ঠেকাতে পারত না। এমনটা ঘটলে যাত্রীসহ পুরো জাহাজই ডুবে যেত।

নৌ-উদ্ধারকারী সংস্থার বরাতে নরওয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম এনআরকে জানিয়েছে, ভাইকিং স্কাইয়ের অধিকাংশ যাত্রী ব্রিটিশ এবং আমেরিকান। বর্তমানে জাহাজটিকে স্থিতিশীল অবস্থায় রেখে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

এ পর্যন্ত উদ্ধার করা যাত্রীদের মধ্যে ৮ জন আহত এবং তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে এনআরকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরওয়ে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘গান গেয়ে মানুষ কাঁদানোর ক্ষমতা শাহনাজের ছিলো’

পরবর্তী

শাহনাজ রহমত উল্লাহ’র জানাজা সম্পন্ন

পরবর্তী

শাহনাজ রহমত উল্লাহ’র জানাজা সম্পন্ন

যেভাবে গানের যাত্রা শুরু হয়েছিল কিংবদন্তীতুল্য সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহর

সর্বশেষ

দুপুর জমাতে চ্যানেল আইয়ে আসছে ‘দারুণ দুপুর’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর ৩৮ লাখ টাকা ডাকাতি

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে মৃত্যু ৪

আগস্ট ৩১, ২০২৬

নবম পে-স্কেল অনুমোদন: বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং ঠেকাতে সরকারি-বেসরকারি অংশীদারত্বে কমিটি গঠন

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT