চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গান গেয়ে মানুষ কাঁদানোর ক্ষমতা শাহনাজের ছিলো’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৯
বিনোদন
A A

‘শাহনাজ রহমতউল্লাহর রক্তে ছিলো গান। গান গেয়ে মানুষকে কাঁদানোর ক্ষমতাও ছিলো শাহনাজের। এরকম ক্ষমতা খুব কম শিল্পীরই থাকে।’-সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী শাহনাজ রহমত উল্লাহকে নিয়ে কথাগুলো বলছিলেন তাঁর স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহ।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেষ নিশঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ রহমতউল্লাহ। এমনটা জানিয়ে তার স্বামী বলেন, শনিবার দিবাগত রাতে হঠাৎ শাহনাজ আমাকে বললো তার শরীর খারাপ করছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আমাকে বললো, আমি বোধহয় আর বাঁচবো না। আমি সাথে সাথে তাকে ধরে বিছানায় শুয়ে দিয়েছি, তার হাত ধরে বলেছি ‘ঠিক হয়ে যাবে’। কিন্তু তিন মিনিটের মধ্যে সে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লো।

শাহনাজ রহমত উল্লাহ ও স্বামী মেজর (অব.) আবুল বাশার রহমত উল্লাহর দুই ছেলে মেয়ে। মেয়ে নাহিদ রহমত উল্লাহ থাকেন লন্ডনে আর ছেলে এ কে এম সায়েফ রহমত উল্লাহ থাকেন কানাডায়।

মাকে শেষ দেখা না দেখতে পারলেও আগামি শুক্রবার মায়ের জন্য বিশেষ মোনাজাতে উপস্থিত থাকবেন ছেলে সায়েফ। এমনটাই জানালেন শাহনাজ রহমত উল্লাহ’র স্বামী মেজর (অব.) আবুল বাশার।

শাহনাজ রহমত উল্লাহর ভাই আনোয়ার পারভেজ ছিলেন এদেশের প্রখ্যাত একজন সুরকার এবং সংগীত পরিচালক। আরেক ভাই জাফর ইকবাল ছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক।

এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল্, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ-এর মতো বেশকিছু দেশাত্মবোধক গান গেয়েছেন। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০টি বাংলা গানের তালিকায় শাহনাজ রহমত উল্লাহ’র গাওয়া চারটি গান স্থান পায়

Reneta

গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই সংগীতশিল্পীকে ১৯৯২ সালে একুশে পদক দেয়া হয়। ২০১৬ সালে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর আয়োজনে আজীবন সম্মাননা জানানো হয় গুণী এই শিল্পীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তিমেজরলিড বিনোদনশাহনাজ রহমত উল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সংগীত জগতে বাংলার অ্যাম্বাসেডর ছিলেন শাহনাজ রহমতউল্লাহ’

পরবর্তী

১৩শ’ যাত্রী নিয়ে সমুদ্রে জাহাজের ইঞ্জিন নষ্ট, হেলিকপ্টারে উদ্ধারচেষ্টা

পরবর্তী
জাহাজ-নরওয়ে-হেলিকপ্টার

১৩শ’ যাত্রী নিয়ে সমুদ্রে জাহাজের ইঞ্জিন নষ্ট, হেলিকপ্টারে উদ্ধারচেষ্টা

শাহনাজ রহমত উল্লাহ’র জানাজা সম্পন্ন

সর্বশেষ

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT