চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ মাস পর বিদেশ সফরে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার বিকেলে নিউজিল্যান্ডের পথে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৫ সপ্তাহের সফরে কিউইদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে টিম টাইগার্স।

দুই সংস্করণের জন্য সফরকারী স্কোয়াডে রয়েছেন ২০ ক্রিকেটার। প্রায় আধাঘণ্টা বিলম্বের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি ছেড়ে যায় বিকাল ৫টার দিকে।

করোনার কারণে ১১ মাস পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে স্বাগতিকরা খেলেছে তিন ওয়ানডে ও দুটি টেস্ট।

Banglabid

এবার বিদেশযাত্রা শুধু সাদা বলের ক্রিকেটের জন্য। ওয়ানডে ও টি-টুয়েন্টির জন্য। নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই ম্যাচ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।

মুশফিক-তামিমদের সবশেষ বিদেশ সফর ছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। পাকিস্তানে গিয়ে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। এক বছরেরও বেশি সময় পর দেশের হয়ে খেলতে রওনা হল টাইগাররা।

নিউজিল্যান্ডে গিয়ে কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি ২০, ২৩ ও ২৬ মার্চ। টি-টুয়েন্টি সিরিজের খেলা ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Reneta

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিম টাইগার্সবাংলাদেশ ক্রিকেট দলমোস্তাফিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে মোট ভ্যাকসিন নিলেন প্রায় ২৫ লাখ মানুষ

পরবর্তী

২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিজিপি

পরবর্তী

২৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিজিপি

বিশিষ্ট কলামিস্ট লেখক গবেষক সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT