চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১ দফা প্রস্তাবনায় বায়ান্নর ভাষা সংগ্রামীদের পদযাত্রা

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
৯:২৬ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বাংলা ভাষা ও বাংলা সন-তারিখকে জাতিসংঘের দাপ্তরিক কাজে ব্যবহার, সর্বস্তরে প্রচলন এবং ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণসহ ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে ‘প্রতীকী পদযাত্রা’ করেছেন বায়ান্নর ভাষা সংগ্রামীরা।

মঙ্গলবার বিকেলে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের ব্যানারে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত ঐতিহাসিক আমতলা থেকে শহীদ মিনার এর সামনের রাস্তা পর্যন্ত এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ভাষা সংগ্রামী মুস্তাফিজুর রহমান, ভাষা সংগ্রামী আব্দুল করিম পাঠান, ভাষা সংগ্রামী রেজাউল করিম এবং ভাষা সংগ্রামী ফুলে হোসেন।

ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের ১১ দফা প্রস্তাবনাগুলো হলো- জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে জোরালো উদ্যোগ গ্রহণ, সর্বস্তরে বাংলা সন ও তারিখ ব্যবহার বাধ্যতামূলক, ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন ঠিক রাখা, ভাষা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও বীরত্বগাঁথা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, বিদেশীদের বাংলা শেখার কারিকুলাম, প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহারে বাংলা সফটওয়ার, ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ১৪৪ ধারা ভাঙার গেট থেকে শহীদ মিনার হয়ে আজিমপুর কবর স্থান পর্যন্ত সড়কটিকে শহীদ সরণী নামকরণ এবং শহীদদের নামে সড়ক ও তোরণের নামকরণের দাবি জানান তারা।

পদযাত্রার আগে ভাষা সংগ্রামীরা বায়ান্নর স্মৃতিচারণ ও এ অর্জনে জাতির কাছে তাদের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

ভাষা সংগ্রামী ফুলে হোসেন ৫২’র ইতিহাস তুলে ধরে বলেন, “বাংলাদেশের মানুষ ছিলো সংখ্যাগরিষ্ঠ। সেই ভাষাকে অবদমিত করে তারা (পাকিস্তানিরা) উর্দুকে চাপিয়ে দিয়েছিলো। ওরা আমার ভাষাকে কেড়ে নিতে চেয়েছিলো।”

এ প্রজন্মের কাছে বাংলাকে হাতিয়ার করে এগিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “এ প্রজন্মের যারা তাদের কাছে আমার অনুরোধ, আমরা যা কিছু করেছি, তা যেন ভুলে না যান। এই বাংলাকে হাতিয়ার করে আপনারা এগিয়ে যান। এগিয়ে যাওয়ার নামই জীবন।”

ভাষাসংগ্রামী আব্দুল মতিনের সহধর্মিণী মনিকা মতিন বলেন, “ছোটবেলায় ২১ ফেব্রুয়ারিকে আমরা পালন করেছি শহীদ দিবস হিসেবে, এখন পালন করছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এজন্য আমরা গর্বিত”
তিনি বলেন, “বাংলাভাষা সর্বত্র চালু করা হোক। আজকাল বাংলার সাথে ইংরেজি মিশিয়ে অনেকে কথা বলেন। এই ‘বাংলিশ’ বলার রীতি বন্ধ করা হোক।”

ট্যাগ: বায়ান্ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগামি বছর থেকেই নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা

পরবর্তী

একটি শহীদ মিনারের আক্ষেপ

পরবর্তী

একটি শহীদ মিনারের আক্ষেপ

যদি রাষ্ট্রের ভাষা বাংলা হয় তবে আদালতে কেন নয়?

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT