চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ নম্বর মহাবিপদ সংকেত

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৬:৪০ অপরাহ্ণ ২৯, মে ২০১৭
পরিবেশ
A A

উত্তর-পূর্ব দিকে আরো এগিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ‘ঘূর্ণিঝড় মোরা’ প্রবল ঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় মোরা’র প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেয়া হয়েছে। এছাড়া মংলা ও পায়রা বন্দরের জন্য ৮ নম্বর মহা বিপদ সংকেত দেয়া হয়েছে। সব মাছ ধরার নৌকাকে সাগর থেকে ফিরে আসতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে বাংলাদেশ অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে রোববার সকালে লঘুচাপ সৃষ্টি হয়। দুপুরে তা নিম্নচাপ এবং মধ্যরাতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এ ঘূর্ণিঝড়ের থাইল্যান্ডের দেয়া নাম মোরা’র অর্থ ‘সমুদ্রের তারা’।

Banglabid

সোমবার দুপুর থেকে ঘূর্ণিঝড় মোরা’র গতিবেগ বাড়তে থাকে। বিকেল তিনটা নাগাদ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪শ ২৫, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩শ ৪৫ কিলোমিটার এবং দক্ষিণ-পশ্চিমে, মংলা থেকে ৪শ ৯ ও পায়রা থেকে ৪শ ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিলো।

আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর  নিম্নাঞ্চল স্বাভাবিকের জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হবে।

আবহাওয়াবিদরা বলছেন, প্রবল ঝড়ে রূপ নেয়ায় ঘূর্ণিঝড় মোরার কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ৮৯ থেকে ১শ ১৭ কিলোমিটার পর্যন্ত বেগে বয়ে যেতে পারে।

Reneta

আবহাওয়া অফিস বলছে, মেঘনা-মোহনা হয়ে চট্টগ্রাম-কক্সবাজার উপকূল দিয়ে হাতিয়া-সন্দ্বীপ-কুতবদিয়া হয়ে ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। এর প্রভাবে সারাদেশে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘূর্ণিঝড় মোরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে: তারানা হালিম

পরবর্তী

বঙ্গবন্ধু পরিবারের নামে ‘ভুয়া ফেসবুক পেজ’ বিষয়ে আ. লীগের বক্তব্য

পরবর্তী
awamileague logo

বঙ্গবন্ধু পরিবারের নামে ‘ভুয়া ফেসবুক পেজ’ বিষয়ে আ. লীগের বক্তব্য

কোহলির সংসারে ‘আগুন’

সর্বশেষ

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬

বার্সা-আর্সেনালের টানাটানির মধ্যে আলভারেজের ভবিষ্যৎ জানিয়ে দিলেন সিমিওনে

আগস্ট ১৮, ২০২৬

‘ন্যাড়া মাথার’ নয়নতারা নিয়ে যা জানা গেল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিএনপির স্থায়ী কমিটির চার নতুন সদস্য

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT