চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যালসল বললেন, হাথুরু খেলে দেবে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

জিম্বাবুয়েকে সহজে হারানোর পর হাথুরুসিংহের শ্রীলঙ্কাকে এখন পরখ করে দেখার পালা। প্রতিপক্ষ শিবিরে মাশরাফীদের সাবেক গুরু থাকায় বাংলাদেশের সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসছে ওই নামটি। সাবেক সহকর্মীকে পাত্তা না দিয়ে বাংলাদেশের বর্তমান সহকারী কোচ রিচার্ড হ্যালসল মাঠের খেলায় আরেকবার খেলোয়াড়দের সর্বেসর্বা ঘোষণা দিলেন।

মঙ্গলবার তিনি বলেন, ‘চন্ডিকা ভাল কোচ। তাই বলে সে খেলে দেবে না। গত রাতে আমরা দেখেছি তামিম ইকবাল রান করেছে, সাকিব উইকেট নিয়েছে। চন্ডিকা কিন্তু রান করতে পারে না উইকেটও নিতে পারে না।’

এর আগেও এমন কথা শোনা গেছে এই কোচের মুখ থেকে। বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরে হাথুরুসিংহের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

Banglabid

১৫ জানুয়ারি বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হয়েছে ত্রিদেশীয় সিরিজ। ম্যাচটিতে টাইগাররা ৮ উইকেটে জয় পেয়েছে। বুধবার শ্রীলঙ্কার প্রতিপক্ষ জিম্বাবুয়ে। শুক্রবার হাথুরুসিংহের সঙ্গে দেখা হবে মাশরাফীদের। এই আসরে ফাইনালসহ ম্যাচ সাতটি। প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে।

কোচের ভূমিকা গুরুত্ব না দিলেও শ্রীলঙ্কা দলকে সমীহ করছেন হ্যালসল, ‘আমরা সবাই জানি শ্রীলঙ্কা যখন সেরা পারফর্ম করে, তখন সব সময়ই তারা একটি শক্তিশালী দল। আমরা সেটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি, যখন ওরা ভারতকে হারাল। তাদের খেলা আমরা জানি। যদিও সম্প্রতি তারা ভাল খেলছে না। তার মানে এই না যে তিন দিন পর তারা ভাল খেলবে না। ওদের অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাকমাল খুবই অভিজ্ঞ। সব মিলিয়ে খুবই ভাল সাইড।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT