চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যাটট্রিক জয়ে শীর্ষে অজি মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে টানা তিন জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে মেগ ল্যানিংয়ের দল।

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে আসর শুরু করেছিল সাউদার্ন স্টার্সরা। পরে অ্যালিস পেরি-মেগ ল্যানিংদের কাছে একে একে ধরাশায়ী হল পাকিস্তান ও নিউজিল্যান্ড।

রোববার কিউইদের মুখোমুখি হয়ে প্রস্তুতি ম্যাচে হারের শোধ আসল লড়াইয়ে দারুণভাবে তুলেছে অস্ট্রেলিয়া। ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে, বড় লক্ষ্য ছুঁড়ে তাসমানপাড়ের প্রতিবেশীদের ১২৮ রানে আটকেছে তারা।

Banglabid

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু করেন দুই অজি ওপেনার র‌্যাচেল হায়নেস ও আলিসা হেলি। ৩৭ রানের মাথায় উইকেটরক্ষক-ব্যাটার হিলি ১৫ রান করে ফিরলে জুটি ভাঙে। কিউই তোপে পরে ১৯ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে তাদের সেরা তিন ব্যাটারকে।

অধিনায়ক মেগ ল্যানিং করেন ৫ রান, বড় স্কোর গড়তে ব্যর্থ হন র‌্যাচেল (৩০ রান)। তিনে নামা অ্যালিস পেরি তখন বেথ মুনিকে নিয়ে গড়েন ৫৭ রানের জুটি। ১১৩ রানে মুনি ৩০ করে ফিরলেও আসরে প্রথম অর্ধশতক তুলে নেন পেরি।

৮৬ বলে ছয় চার ও এক ছক্কায় ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন অজি অলরাউন্ডার পেরি। স্কোরবোর্ডে পরে রানের ধারা ধরে রাখেন তাহিলা ম্যাকগ্রেথ ও অ্যাসলেইগ গার্ডনার। ম্যাকগ্রেথ ৫৬ বলে ৫৭ রানের ইনিংস খেলে ফেরেন। ইনিংস শেষ করে আসেন গার্ডনার।

Reneta

শেষদিকে স্বাগতিক বোলারদের বেদনার কারণ হয়ে দাঁড়ান ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার গার্ডনার। অজিদের আড়াইশ ছাড়ানো লক্ষ্য এনে দিতে ১৮ বলে খেলেন ৪৮ রানের বিধ্বংসী ইনিংস। ২৪ মিনিটের তাণ্ডবে গার্ডনার চারবার করে বল উড়িয়ে ও আছড়ে ফেলেন সীমানার বাইরে।

জবাবে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিক নিউজিল্যান্ড। ওপেনারদের ব্যর্থতা ধারাবাহিক হয় মিডল হয়ে লোয়ার অর্ডারেও। ডারিচ ব্রাউন থেকে গার্ডনার হয়ে অস্ট্রেলিয়ান বোলাররা সম্মিলিতভাবে তোপ দাগেন।

তিনটি উইকেট নেন ব্রাউন, দুটি করে উইকেট নেন আমান্ডা ও গার্ডনার, ম্যাচসেরা পুরস্কার জেতা অ্যালিস পেরি ১৮ রান দিয়ে ফেরান কিউই অধিনায়ককে। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর স্বাগতিকরা ৫০ রানের আগেই হারায় শুরুর ৫ উইকেট।

কিউইদের অল্পতে গুটিয়ে যাওয়া থেকে রক্ষা করেন চারে নামা অ্যামি সাটার্থওয়েট। বাঁহাতি ব্যাটারের মাটি কামড়ে থাকা ৬৭ বলে ৪৪ রানের ইনিংসে শতরান পার করে নিউজিল্যান্ড। ১২১ রানে সাটার্থওয়েট নবম ব্যাটার হিসেবে ফিরলে আর সাত রানের মধ্যে অলআউট হয়ে যায় স্বাগতিক দলটি।

চলতি বিশ্বকাপে এপর্যন্ত সর্বোচ্চ ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দুইয়ে ৪ পয়েন্ট নিয়ে ভারত, দুই ম্যাচের দুটিতে হেরে সাত নম্বরে বাংলাদেশ।

১৫ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন পেরি-মেগরা। দুদিন পর সাউথ আফ্রিকার বিপক্ষে সাউদাম্পটনে নামবে নিউজিল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইংল্যান্ডনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT