চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোল্ডার-বোনেরের ব্যাটে লড়াইয়ে ক্যারিবীয়রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩১১ রানের জবাবে ভালো সূচনা পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটিতে ৮৩ রান এলেও দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপদে পড়তে যাচ্ছিল। তবে জেসন হোল্ডার ও এনক্রুমাহ বোনেরের জুটিতে তারা আপাতত স্বস্তিতেই রয়েছে।

দ্বিতীয় দিনশেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। সফরকারীদের চেয়ে তারা এখনো ১০৯ রানে পিছিয়ে আছে। হোল্ডার ১০৪ বলে ৬ চার ও এক চারে ৪৩ ও বোনের ১০৩ বলে ৩ চারে ৩৪ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামবেন।

৬ উইকেটে ২৬৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ইংলিশরা স্কোর বড় করতে পারেনি। ৪৩ রান যোগ করেই তারা শেষ ৪ উইকেট হারায়।

জায়ডেন সেলেসের বলে জশুয়া ডা সিলভার গ্লাভসবন্দি হন ৭২ বলে ৩ চারে ২৮ রান করা ক্রিস ওকস। দুই বল পরেই কোনো রান না করেই সেলেসের শিকারে পরিণত হন ক্রেইগ ওভারটন।

এক রান করা মার্ক উড বিদায় নেন আলজারি জোসেফের বলে পয়েন্টে ভীরাস্যামি পারমাউলের ক্যাচে পরিণত হন। শেষ ব্যাটার হিসেবে হন লড়াই চালিয়ে যাওয়া জনি বেয়ারস্টো। প্রথম দিন সেঞ্চুরি তুলে নেয়া এই উইকেটরক্ষক ব্যাটার জোসেফের বলে হোল্ডারের তালুবন্দি হন। ২৫৯ বল খেলে ৩৮৮ মিনিট ক্রিজে থেকে ২১ চারে করেন ১৪০ রান।

ক্যারিবীয়দের হয়ে চারটি উইকেট পান জায়ডেন সেলেস। দুটি করে উইকেট পান কেমার রোচ, আলজারি জোসেফ ও জেসন হোল্ডার।

ওপেনিং জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ শুরু এনে দেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েড ও জন ক্যাম্পবেল। ৬৩ বলে ৬ চারে ৩৫ রান করে ক্যাম্পবেল ফিরলে জুটি ভাঙে। ওভারটনের লেগ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে বেন ফোকসের গ্লাভসে ধরা পড়েন।

১০১ রানের মাথায় ফিফটি করা ব্র্যাথওয়েড ড্রেসিং রুমে ফেরেন। ৭০ বলে ৭ চার ও এক ছক্কায় ৫৫ রান করে উডের বলে মারতে গিয়ে গালি অঞ্চলে ওভারটনের হাতে ধরা পড়েন।

খানিক পর ৪টি চারের মারে ১৮ রান করা সামারাহ ব্রুকস আউট হন। তিনি বেন স্টোকসের বলে স্লিপে সফরকারী দলের অধিনায়ক জো রুটের তালুবন্দি হয়ে ফেরেন।

ওকসের বলে ১১ রান করা জারমেইন ব্ল্যাকউড ফিরলে ১২৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সেই চাপ থেকে দলকে টেনে নিয়ে দিন পার করেন হোল্ডার ও বোনের। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৭৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন।

ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন ওকস, ওভারটন, স্টোকস ও উড।

ট্যাগ: বেয়ারস্টোবোনেরলিড স্পোর্টসহোল্ডার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান

পরবর্তী

ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ

পরবর্তী
ক্রিকেট খেলোয়াড় বল হাতে প্রস্তুত, মাঠে খেলায় মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ

শরণার্থী শিবিরে বসবাসরত শিশু, নিরাপত্তা ও আশ্রয়ের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ৩৭ শিশু নিহত: ইউনিসেফ

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT