বাংলাদেশ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে

ফায়ারফাইটাররা অগ্নিনির্বাপণে কাজ করছে, ধোঁয়া ও আগুনের ধাক্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ফায়ারফাইটার একটি ভবনের ধ্বংসস্তূপে অগ্নিনির্বাপণ কাজ করছে, ধোঁয়া ও আগুনের ধাক্কা দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর ধোলাইখালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের  আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। আগুন নিয়ন্ত্রণে তাদের ৫টি ইউনিট কাজ করে।

আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, ধোলাইখালে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় ১১টা ৪৫ মিনিটে। আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় ১১টা ৫৭ মিনিটে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি‌। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

বিষয়:আগুন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ধোলাইখাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…