চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোবার্ট টেস্টে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টটি মাঠে গড়াবে নতুন বছরের ১৪ জানুয়ারি। পার্থে হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ওই ভেন্যুতে ম্যাচটি আর হচ্ছে না। অনেক জল্পনা-কল্পনার পরে হোবার্টকে এই টেস্টের ভেন্যু হিসেবে নির্ধারণ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হোবার্ট শহরের বেলেরিভ ওভাল মাঠে ম্যাচটি আয়োজিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি ‍নিউজ। বেলেরিভ ওভালে এর আগে ১৩টি আন্তর্জাতিক টেস্ট ম্যাচ হলেও এখন পর্যন্ত অ্যাশেজের কোনো ম্যাচ গড়ায়নি এই ভেন্যুতে। তাই এই ম্যাচের মাধ্যমে ভেন্যুটি সংযুক্ত হতে যাচ্ছে অ্যাশেজের বর্ণীল ইতিহাসের।

এর আগে গত সোমবার পার্থের বিকল্প ভেন্যু হিসেবে কোন ভেন্যু আয়োজক হবে এ সংক্রান্ত এক নিলামের আয়োজন করে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে ভেন্যুপ্রত্যাশী বাকী সব রাজ্যের চেয়ে তাসমানিয়া রাজ্য এগিয়ে থাকায় তারা পেয়ে যায় অ্যাশেজ আয়োজনের টিকেট।

Banglabid

মূলত কোভিড-১৯ পরিস্থিতির কারণে পার্থ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই টেস্ট ম্যাচ। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে সীমান্ত কড়াকড়ি বেশি। তাই সেখানে এবারের অ্যাশেজের কোনো ম্যাচই হওয়া সম্ভব নয়, আগেই এমনটি জানিয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

হোবার্টের বেলেরিভ ওভাল মাঠটি ১৯৮৯ সালে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করলেও গত ৩২ বছরে সেখানে ম্যাচ হয়েছে মাত্র ১৩টি। এছাড়াও  ২০১৬ সালের পর আর কোনো টেস্ট ম্যাচই আয়োজিত হয়নি এখানে। তাই এ টেস্টের মধ্যদিয়েই টেস্ট ক্রিকেটে আবারও ফিরতে যাচ্ছে এ ভেন্যু।

গত বুধবার গ্যাবা টেস্টের মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরের অ্যাশেজ। তৃতীয় দিনশেষে এখনও বেশ সুবিধাজনক অবস্থানেই আছে স্বাগতিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১হোবার্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় মৃত্যুহীন দিনের পর মৃত্যু ১

পরবর্তী

আসপিয়ার যোগ্যতা ও আমাদের ঘুণে ধরা আইন

পরবর্তী

আসপিয়ার যোগ্যতা ও আমাদের ঘুণে ধরা আইন

দুশ্চিন্তা করবেন না, ছুটির জন্য প্রস্তুত হচ্ছি: পেলে

সর্বশেষ

ছবি: হাম সংক্রান্ত গবেষণার ফলাফল অবহিতকরণ সভা।

হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশুই অপুষ্টির শিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোক

আগস্ট ১৯, ২০২৬

অস্ত্র হাতে মহড়া: সাবেক ছাত্রদল নেতাকে ছেড়ে দেওয়ায় থানা ঘেরাও

আগস্ট ১৯, ২০২৬

আসামিদের প্যারোলে মুক্তির বিষয়ে আইন যা বলে

আগস্ট ১৯, ২০২৬

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গণপিটুনি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT