চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেফাজতের আরেকটি হুমকি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০১৭
জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

মনজুরুল আলম: সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ অ্যাখ্যায়িত করে তা সরানোর দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ১৬ কোটি মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে মূর্তি রাখা চলবে না।

দ্রুত তা অপসারণ করা না হলে ‘আরেকটি শাপলা চত্বরের সূচনা হবে’ বলে হুমকি দিয়ে তিনি বলেন, কোনো গ্রিক দেবী ন্যায়ের প্রতীক হতে পারে না। ন্যায়ের প্রতীক হচ্ছে পবিত্র আল কুরআন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নবীনগর দাওয়াতুল হক পরিষদ আয়োজিত সিরাতুন্নবী (সা:) সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Banglabid

মাওলানা শরীফ উদ্দিন আফতাবীর সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান ও অন্যরা।

রোমান যুগের ন‌্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলের এই ভাস্কর্য সুপ্রিম কোর্টের মূল ভবনের সামনে ‘লিলি ফোয়ারা’য় গত বছরের ডিসেম্বরে স্থাপন করা হয়। এটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। ডান হাতে তলোয়ার বাম হাতে দাঁড়িপাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। তলোয়াড়টি নিচের দিকে নামানো আর দাঁড়িপাল্লা উপরে ধারণ করে আছেন।

বর্তমান বিশ্বে প্রচলিত আইন শাস্ত্রের গোড়াপত্তন হয় রোমান যুগে। বাংলাদেশেও আইন শাস্ত্রে রোমান আইন পড়ানো হয়ে থাকে। রোমানদের লেডি জাস্টিস গ্রিকদের কাছে পরিচিত ছিল দেবী থেমিস হিসেবে।

Reneta

এই ভাস্কর্য স্থাপনের পর থেকেই বিভিন্ন ইসলামী সংগঠন সর্বোচ্চ আদালত থেকে তা অপসারণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে তারা স্মারকলিপি ও বিক্ষোভের মতো কর্মসূচি দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লেডি জাস্টিসহেফাজতে ইসলাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাদের খান জাতীয় পার্টির কেউ নয়: এরশাদ

পরবর্তী

লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া

পরবর্তী

লজ্জা এড়ালো অস্ট্রেলিয়া

‘মাশরাফি ভাই আমার পথপ্রদর্শক’

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT