চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরো আলম আমার মর্যাদা বোঝে নাই, তাকে নিয়ে সিনেমা করছি না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
বিনোদন
A A

মিউজিক ভিডিও থেকে আলোচনা সমালোচনার মাধ্যমে উঠে আসা হিরো আলমকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন অনন্ত জলিল। লুক টেস্ট ও ফটোশুটও করিয়েছিলেন। তবে দিন কয়েকের ব্যবধানে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অনন্ত জলিল।

‘মোস্ট ওয়েলকাম’ ছবির এ তারকা জানালেন, হিরো আলমকে সিনেমা থেকে বাদ দিচ্ছেন। একইসঙ্গে হিরো আলমকে নিয়ে বিব্রত অবস্থায় পড়ার কথাও জানান অনন্ত জলিল।

গেল মাসের মাঝামাঝি সময়ে হিরো আলমকে নিজের অফিসে ডেকে ছিলেন অনন্ত জলিল। তার প্রযোজিত নতুন ছবিতে নেয়ার ঘোষণাও দিয়েছিলেন তখন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে এমন সিদ্ধান্ত থেকে কেন সরে এলেন অনন্ত? বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে পোস্টে সে বিষয়টিই জানিয়েছেন অনন্ত জলিল। 

Banglabid

অনন্ত জলিল লিখেছেন, আমি হিরো আলমকে নিয়ে কোন সিনেমা বানাবো না এবং পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি ফেরৎ নিবনা। সিংহভাগ বিনোদন সাংবাদিকরা এবং চলচ্চিত্র পরিবারের সকল গুণীজনরা হিরো আলমকে নিয়ে সিনেমা না বানানোর জন্য আপত্তি জানাচ্ছেন।

যোগ করে অনন্ত জলিল জানান, সম্প্রতি হিরো আলমের কিছু অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলেই আবারো আমাকে নিষেধ করছেন তাকে নিয়ে সিনেমা না বানানোর। সবসময় আমি বিব্রত হচ্ছি, হিরো আলমের এসব বিতর্কিত বিষয়গুলোর জন্য।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন যাবৎ আমি চলচ্চিত্র অঙ্গনে সম্মানের সহিত কাজ করে আসছি, চলচিত্রের প্রতিটি সংগঠনের সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিটি সংগঠনই আমাকে সন্মনের চোখে দেখে। তাই এই সম্মান রক্ষার্থে বিতর্কিত কাউকে নিয়ে আমি সিনেমা বানাতে চাই না। চলচ্চিত্রের কোন সংগঠনই চাচ্ছেনা যে আমি হিরো আলমকে নিয়ে সিনেমা বানাই। চলচ্চিত্রের প্রত্যকটি সংগঠনের সন্মানার্থে আমিও চাইনা বিতর্কিত কাউকে নিয়ে সিনেমা বানাতে।

Reneta

স্ট্যাটাসে অনন্ত জলিল আরও উল্লেখ করেন, কিছুদিন আগে আমি নিজ উদ্যোগে জায়েদ খানের সঙ্গে হিরো আলমকে মিল করিয়ে দিয়েছিলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও তাদেরকে নিয়ে একসঙ্গে লাঞ্চ করেছিলাম। মীমাংসা করে দেওয়ার পরেও একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় হিরো আলম মন্তব্য করছেন যা মোটেও কাম্য নয়।

মনক্ষুণ্ণ অনন্ত জানান, আমার এত ব্যস্ততার মাঝেও আমি হিরো আলমকে পাশে বসিয়েছিলাম, সে আমার মর্যাদা বোঝে নাই। আমার মর্যাদা যেহেতু বোঝে নাই তাই আমি চাইনা ভবিষ্যতে তার দ্বারা আমার মর্যাদা ক্ষুণ্ণ হোক। আমি চাচ্ছিলাম তার পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করার, যাতে করে তার উপকার হয়।

হিরো আলমের উপর ক্ষোভ ঝেড়ে অনন্ত জলিল লেখেন, এ ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষের সঙ্গে আমার কাজ করা সম্ভব না। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে আমি আর তাকে নিয়ে সিনেমা বানাবো না। পঞ্চাশ হাজার টাকা সাইনিং মানি যেটি দিয়েছি সেটি আমি চাইছি না, সেটি তাকে আমি দিয়ে দিলাম।

এ বিষয়ে হিরো আলমের মন্তব্য পাওয়া যায়নি। তবে অনন্ত জলিলের স্ট্যাটাসের পরেই আলম তার ফ্যান পেজে লেখেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার হলাম।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত জলিললিড বিনোদনহিরো আলম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনার কারাবন্দী দিবসে স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা

পরবর্তী

শেখ হাসিনার কারাবন্দী দিবসে যুবলীগের খাবার ও বস্ত্র বিতরণ

পরবর্তী

শেখ হাসিনার কারাবন্দী দিবসে যুবলীগের খাবার ও বস্ত্র বিতরণ

কষ্টের উইকেটে বোলিং শুরুর অপেক্ষায় সাইফউদ্দিন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT