চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হায়দার’ সিনেমায় শফি মণ্ডলের কণ্ঠে ‘মাতাল ঘ্রাণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী শফি মণ্ডল। কুষ্টিয়া অঞ্চলের এ বাউলের আগে পরিচিতি ছিল গানের ওস্তাদ হিসেবে। এ সময়ের সালমা, বিউটিসহ অনেক জনপ্রিয় শিল্পীর গুরু তিনি। নিজেও গান করে আলাদা পরিচিত পেয়েছেন।

সেই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি কণ্ঠ দিলেন একটি সিনেমার গানে। গানের শিরোনাম ‘মাতাল ঘ্রাণ’। গানটি তিনি গেয়েছেন রুবেল আনুশ পরিচালিত ‘হায়দার’ সিনেমায়।

নির্মিতব্য ‘হায়দার’ সিনেমার জন্য সম্প্রতি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন শফি মণ্ডল। গানটি লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।

Banglabid

পরিচালক এই গান প্রসঙ্গে বলেন, দারুণ একটি গান হয়েছে, যা আমার সিনেমাকে নতুন মাত্রা দেবে। শ্রুতিমধুর সুর ও সংগীতের সঙ্গে দারুণ গায়কীতে গানটিকে উপভোগ্য করে তুলেছেন আমাদের সবার প্রিয় শফি মণ্ডল। উনার কণ্ঠে এই গান শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করছি।

শফি মণ্ডল তার অনুভূতি জানিয়ে বলেন, ‌সিনেমায় গান করার একটা অন্যরকম মজা আছে। চোখের সামনে কিছু চরিত্র ঘুরে বেড়ায় গান গাওয়ার সময়। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গাইতে হয়। বেশ আরাম করে ‘মাতাল ঘ্রাণ’ গানটি গেয়েছি। হৃদয়গ্রাহী কথা, সুর।

তরুণ নির্মাতা রুবেল আনুশ ‘হায়দার’ নির্মাণ করছেন সমসাময়িক ঘটনা নিয়ে। সামাজিক বার্তা ও বিনোদন সবই থাকবে দর্শকের জন্য। ইতোমধ্যে টানা ১৪ দিন কাজ করে শুটিং শেষ করা হয়েছে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছেন পরিচালক।

Reneta

তিনি জানান, ‘হায়দার’ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্মে।‘হায়দার’ পরিচালনার পাশাপাশি এর কাহিনিও লিখেছেন রুবেল আনুশ। এর প্রধান চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, আশীষ খন্দকার, রোকেয়া জাহান চমক, মামুন, সেতু, ইকবাল প্রমুখ।

এখানে সবগুলো গানের সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ। গানগুলোতে কণ্ঠ দিতে দেখা যাবে শফি মণ্ডল, সালমা ও মিলন মাহমুদকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশীষ খন্দকারইকবালগানবাউল শফি মন্ডলবিউটিমামুনরুবেল আনুশলিড বিনোদনলুৎফর রহমান জর্জশফি মণ্ডলসালমাসেতুহায়দার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চসিক নির্বাচন: ১৬ হাজার কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

পরবর্তী

এতোটা গ্রহণ, এতো প্রশংসা কখনোই পাননি রাশেদ অপু

পরবর্তী

এতোটা গ্রহণ, এতো প্রশংসা কখনোই পাননি রাশেদ অপু

বাধার মুখে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের স্রোত

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT