চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের তোপে ৩৩০ রানে থামল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৩৩০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৬ উইকেট হারায় স্বাগতিকরা। যোগ হয় ৭৭ রান।

৪ উইকেট হারিয়ে ২৫৩ রানে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিম অপরাজিত থেকে দিন শেষ করায় আশা ছিল বড় সংগ্রহের। হাসান আলীর পেস তোপে তিনশ পেরিয়ে থামল ইনিংস।

হাসান নিয়েছেন ৫ উইকেট। প্রথমদিন একটি উইকেট নেয়া পেসারের শনিবারে শিকার চার ব্যাটার।

শেষে মেহেদী হাসান মিরাজ ব্যাটিং ঝলক দেখাতে না পারলে আরও আগেই থেমে যেতে হতো বাংলাদেশকে। ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন ধীরে ধীরে টেস্টে অলরাউন্ডার হয়ে ওঠা অফস্পিনার। টেলএন্ডার ব্যাটারদের সঙ্গ না পেয়ে ইনিংসটা আরও বড় করতে পারেননি।

স্বাগতিকরা শেষের দুই উইকেট হারায় পরপর দুই বলে। পরের ইনিংসে তাই হ্যাটট্রিকের অপেক্ষায় থাকবেন হাসান।

সকালে সেঞ্চুরির আশা জাগিয়ে ৯১ রানে থামে মুশফিকুর রহিমের ইনিংস। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের গ্লাভসে ক্যাচ দেন মি. ডিপেন্ডেবল। রিভিউ নিয়ে কাজ হয়নি। সেঞ্চুরির সুযোগ হারিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে হতাশা নিয়ে।

Reneta

আগের দিন ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। চট্টগ্রামের টেস্টের দ্বিতীয় দিন উইকেটে কাটান সোয়া এক ঘণ্টা। যোগ করেন ৯ রান।

মুশফিকের আগেই সাজঘরে ফিরে যান লিটন দাস ও ইয়াসির আলি। দুজনই হাসানের বলে আউট হন। সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি লিটন। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন আর কেবল ১ রান যোগ করে। ১১৪ রানে থামে ইনিংস। অভিষিক্ত ইয়াসির নেমে ৪ রান করে বোল্ড হন।

মিরাজকে ভালো সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম। অষ্টম উইকেট জুটিতে তারা যোগ করেন ৩০ রান। তাইজুল ১১ রান করে ফেরার পর মিরাজ ছিলেন দ্রুত রান তোলার চেষ্টায়। মারেন ৬টি বাউন্ডারি।

বাংলাদেশ প্রথম ইনিংসে খেলেছে ১১৪.৪ ওভার। লাঞ্চ বিরতি চলছে। তারপর ব্যাটিং শুরু করবে পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম টেস্টবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমুমিনুলমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাজ্যের

জুন ৮, ২০২৬

জানা গেল কবে প্রকাশ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

জুন ৮, ২০২৬

মিরপুরে অজিদের বিপক্ষেও স্পোর্টিং উইকেট, যা বললেন মিরাজ

জুন ৮, ২০২৬

কাকলীকে বেঙ্গালুরু নেওয়ার প্রস্তুতি, অর্থের অনিশ্চয়তায় উদ্বিগ্ন প্রাণ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT