চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হালদা’য় আমি নিম্নশ্রেণীর জেলে: শাহেদ আলী

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:০৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
শাহেদ আলী

শাহেদ আলী

শাহেদ আলী। মঞ্চনাটক, বড় পর্দা, ছোট পর্দা সব জায়গাতেই যার উপস্থিতি। কাজ করেছেন তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিতে। এর আগেও কাজ করেছেন তৌকির আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবিতে। সোমবার কথা হলো তার সঙ্গে। ‘হালদা’ তে কাজের অভিজ্ঞতা চ্যানেল আই অনলাইনের সঙ্গে শেয়ার করলেন তিনি।

কেমন আছেন?

ভালো আছি।

‘হালদা’য় কাজের অভিজ্ঞতা কেমন?

ভীষণ ভালো। তৌকির আহমেদের সঙ্গে কাজ করা অনেক আনন্দের। সম্ভাবনাকে নতুন করে জানতে সাহায্য করেন তিনি। আর কাজ করেনও বেশ ধরে ধরে।

হালদা ছবির পোস্টার,
হালদা ছবির পোস্টার

‘হালদা’য় আপনার চরিত্রটি কি ছিল?

Reneta

‘হালদা’য় আমার চরিত্রের নাম ‘নিরঞ্জন’। যে একজন মৎস্যজীবী। নিম্ন শ্রেণীর জেলে। অভাব, দরিদ্রতা যার নিত্যসঙ্গী। কিন্তু সময়ের আবর্তনে তার অবস্থার পরিবর্তন ঘটে। তারপর সে কুচক্রী হয়ে উঠতে থাকে। ফলে তার কমিউনিটির সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। এককথায় তার জীবনে স্বস্তি, শান্তি বলতে কিছু থাকে না। এভাবেই ছবির গল্প এগিয়ে যেতে থাকে।

একই পরিচালকের ‘অজ্ঞাতনামা’র পরে ‘হালদা’ টিমের সদস্যদের সাথে কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন?

‘অজ্ঞাতনামা’ টিমের অনেকেই আবার ‘হালদা’ তে আছেন। নতুন অনেকেও যোগ হয়েছেন। জাহিদ হাসান, দিলারা জামান, তিশা ইনারা নতুন করে যোগ হয়েছেন। তাদের নিয়ে আমি একটা কথাই বলতে চাই, তারা প্রত্যেকেই একেকটা ইনস্টিটিউট। আমি তাদের সঙ্গে কাজ করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছি। কাজের বাইরে তো এক হওয়ার সুযোগ আমাদের খুব কম হয়। তাই কাজ, আনন্দ সব মিলিয়ে এককথায় দারুণ।

শুটিংয়ের কোনো মজার অভিজ্ঞতা?

আমরা জানি, হালদা চট্টগ্রামের একটা নদী। যেটা প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। আমরা তো শুটিং করেছি ‘হালদা’ পাড়ে। ছবিতে চট্টগ্রামের ভাষায় কিছু সংলাপ রয়েছে। সেখানে যখন সংলাপ বলতাম আমাদের মুখে তা শুনে শুটিং দেখতে আসা লোকজন খুব মজা পেতেন। সংলাপ বলার সময় টোন, ভাষা সবমিলিয়ে স্থানীয় লোকজনের সাহায্য আমরা নিয়েছি।

আগে থেকে কি চট্টগ্রামের ভাষার কোনো প্রস্তুতি নেয়া ছিল?

হ্যাঁ ‘হালদা’ ছবির প্রয়োজনে টুকটাক প্রস্তুতি নিয়েছিলাম আগে থেকেই। পাশাপাশি সেটেও সহায়তা পেয়েছি।

অনেক ধন্যবাদ চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য 

আপনাকেও ধন্যবাদ

হালদা ছবির পোস্টার
হালদা ছবির পোস্টার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ বছর পর সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো

জুলাই ২৫, ২০২৬

বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী

জুলাই ২৫, ২০২৬

সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬

মেসির ‘অবসর’ আলোচনায় সবশেষ যা জানালেন পারেদেস

জুলাই ২৫, ২০২৬

কিশোরগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT