প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনের দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করতে চায় সরকার। রাজধানীতে, আধুনিক ইলেকট্রনিক চিপ-আইসি ডিজাইন ও তৈরির বৈশ্বিক খাত-সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের পর এই শিল্প সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আশা করেন তিনি।






