চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাকে ওই নামে ডাকো বউ, ওই নামে’

হাবিবা নাজনীন মিথিলা হাবিবা নাজনীন মিথিলা
১২:৫৮ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
দিলারা জামান

দিলারা জামান

দিলারা জামান। পর্দায় যার উপস্থিতি সবসময়। কখনও মমতাময়ী মা অথবা শাশুড়ি, চাচি, দাদি, নানিসহ বিভিন্ন রকম চরিত্রে যিনি দর্শক মনে স্থায়ী আসন করে নিয়েছেন। তৌকির আহমেদের পরিচালনায় আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দিলারা জামানের অভিনীত ছবি ‘হালদা’। ছবিতে নিজের চরিত্র এবং সার্বিক বিষয়ে তিনি কথা বললেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

কেমন আছেন?
ভালো আছি।

‘হালদা’ ছবিতে আপনার চরিত্রটি কেমন ছিল?
আমি হালদায় কাজ করেছি। সেখানে একজন  শাশুড়ির চরিত্রে অভিনয় করেছি। ছবিতে আমি জাহিদ হাসানের মা। সেই পরিবারের বড় বউ রুনা খান। কিন্তু তার কোন সন্তানাদি না হওয়ায় বংশরক্ষার জন্য পরে তিশাকে বিয়ে করে আনা হয়। কিন্তু আমার মাঝে যে একটা নারীবাদী মন এবং একটা আলাদা অস্তিত্ব আছে সেটা ছবির শেষে বোঝা যায়। এভাবেই আসলে ছবির কাহিনী এগিয়ে যেতে থাকে।

Banglabid

আপনি বললেন ‘নারীবাদী মন’ এটা কেমন?
আমাদের মেয়েদের আসল নামটা বেশিরভাগ সময়ে হারিয়ে যায় বা ঢাকা পড়ে যায়। এই যেমন অমুকের স্ত্রী, মা, শাশুড়ি, চাচি এমন টাইপের। এককথায় আমাদের আপন নামটা হারিয়ে গিয়ে পোশাকি নামটা বেশি সামনে চলে আসে। ‘হালদা’ ছবির শেষের দিকে ছেলের বউ তিশার কাছে আমার আকুল আবেদন ‘আমাকে ওই নামে ডাকো বউ, ওই নামে’।

চ্যানেল-আই-তারকাকথনে-দিলারা-জামান
ছবি: রণ মাহমুদ

‘হালদা’ তো চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় করা, সেজন্য কি কোনো প্রস্তুতি নিতে হয়েছে?
হ্যাঁ, প্রস্তুতি তো নিতেই হয়েছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শিখেছি এজন্য। আমাদের অনেকের জন্য এটা একটু কঠিন-ই ছিল। কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করেছি ‘হালদা’য় ওই ভাষায় কথা বলতে।

‘হালদা’ টিমের সাথে কাজের অভিজ্ঞতা কেমন?
ভীষণ ভালো। পুরো টিমটা অসাধারণ। আমাদের সঙ্গে মোশাররফ করিমও কাজ করেছেন। ছবির পরিচালক তৌকির আহমেদও বেশ সুন্দর ধরে ধরে কাজ করেন।

Reneta

‘হালদা’ ছবিতে কি দর্শকদের জন্য কোনো বিশেষ বার্তা থাকছে?
অবশ্যই। চট্টগ্রামের ‘হালদা’ নদী তো প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কিন্তু আমরা সময় না বুঝে সেখানে মাছ নিধন করি। যেটা আমাদের জন্যই ক্ষতিকর। ছবিতে তিশার সুন্দর একটা ডায়ালগ আছে যার মধ্যে দিয়ে পুরো বিষয়টি অনেকটা ফুটে ওঠে। তা হলো- ‘এটা তো মা মাছ, এটা হালদা মাছ, এটা আমি চিনি।’

চ্যানেল আই অনলাইনকে সময় দেবার জন্য অনেক ধন্যবাদ
তোমাকেও ধন্যবাদ।

দিলারা-জামান-1
ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিলারা জামানহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT