চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে নগদ সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

এখন থেকে হালকা প্রকৌশল পণ্যের (লাইট ইঞ্জিনিয়ারিং) অগ্রিম রপ্তানি মূল্যেও ভর্তুকি (নগদ সহায়তা) সুবিধা দেবে সরকার।

মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।

নির্দেশনাটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Banglabid

এতদিন প্রকৌশল খাত এত দিন রপ্তানির বিপরীতে ভর্তুকি পেলেও টেলিগ্রাফিক ট্রান্সফারের (টিটি) মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্যে ভর্তুকি থেকে বঞ্চিত ছিল। তাই রপ্তানির অন্যান্য খাতের মতো এখন থেকে অগ্রিম রপ্তানি মূল্যে ভর্তুকি পাবে হালকা প্রকৌশল পণ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বিদ্যমান ব্যবস্থায় রপ্তানি ঋণপত্র অথবা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবাসিত রপ্তানি আয়ের বিপরীতে ভর্তুকি প্রদানের পাশাপাশি বেশকিছু শর্ত পালন সাপেক্ষে টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানিমূল্য প্রত্যাবাসন ব্যবস্থায় হালকা প্রকৌশল পণ্য রপ্তানিতে ভর্তুকি প্রযোজ্য হবে।’

‘‘টিটির মাধ্যমে অগ্রিম রপ্তানি মূল্য প্রত্যাবাসনের শর্তযুক্ত রপ্তানি ঋণপত্র/চুক্তিপত্রের বিপরীতে রপ্তানির ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে বিদেশি ক্রেতার যথার্থতা/বিশ্বাসযোগ্যতা, মূল্যের সঠিকতা এবং বাংলাদেশ থেকে প্রকৃত রপ্তানির জন্য অগ্রিম মূল্য প্রত্যাবাসন সম্পর্কে টিটি বার্তার ভাষ্য ও অন্যান্য কাগজপত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে নিতে হবে।

Reneta

টিটির মাধ্যমে অগ্রিম মূল্য পরিশোধ সরাসরি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) রপ্তানি আদেশ প্রদানকারী বা রপ্তানি আদেশ প্রদানকারীর সাথে সুনির্দিষ্ট ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এরূপ উৎস থেকে প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত হতে হবে এবং টিটি বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্যসূত্র উল্লেখ থাকতে হবে।’’

এ নির্দেশনা চলতি বছরের ১০ মার্চ থেকে কার্যকর হবে। হালকা প্রকৌশল খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি সংশ্লিষ্ট ফরেন এক্সচেঞ্জ সার্কুলারের অন্যান্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরপ্তানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই উপ-নির্বাচনে নৌকার জয়

পরবর্তী

বুলবুল আহমেদ চলে যাওয়ার দশ বছর

পরবর্তী

বুলবুল আহমেদ চলে যাওয়ার দশ বছর

রিজেন্ট চেয়ারম্যান সাহেদ গ্রেপ্তার

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT