চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ট-উইলশায়ারকে ছাড়াই বিশ্বকাপে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

অনেক আলোচনা ও প্রতীক্ষার পর রাশিয়া বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ২৩ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ গোলকিপার জো হার্ট ও মিডফিল্ডার জ্যাক উইলশায়ারের। কোচ গ্যারেথ সাউথগেটের ব্রিগেডে সুযোগ পেয়েছেন নতুন মুখ ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।

২০১৬ ইউরোতে ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হার্ট ও উইলশায়ার। কিন্তু ক্লাব ফুটবলে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক। সেই হতাশা আরো বাড়ল বিশ্বকাপ স্কোয়াড থেকে বাড় পড়ে।

জাতীয় দলের জার্সিতে ৭৫ ম্যাচ খেলেছেন হার্ট। ২০১২ ইউরো, ২০১৪ বিশ্বকাপ ও ২০১৬ ইউরোতে দলের একনম্বর গোলকিপার ছিলেন তিনি।

Banglabid

হার্টের জায়গায় ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন স্টোক সিটির গোলকিপার জ্যাক বাটল্যান্ড। দ্বিতীয় এবং তৃতীয় গোলকিপার হিসাবে দলে আছেন এভারটনের জর্ডান পিকফোর্ড ও বার্নলির নিক পোপ।

ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জ্যাক উইলশায়ার। কিন্তু গত মৌসুমে বোর্নমাউথের হয়ে ৩৮ ম্যাচ খেলা মিডফিল্ডারকে বিবেচনা করেননি সাউথগেট। তার জায়গায় ইংলিশ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লিভারপুলে খেলা ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ১৮ জুন তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। জি গ্রুপে ইংলিশদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও পানামা।

Reneta

ইংল্যান্ডের ২৩ সদস্যের স্কোয়াড

গোলকিপার- জর্ডান পিকফোর্ড, জ্যাক বাটল্যান্ড, নিক পোপ।

ডিফেন্ডার- জন স্টোনস, গ্যারি কাহিল, কাইল ওয়ালকার, হ্যারি ম্যাগুইর, কাইরেন ট্রিপ্পার, ড্যানি রোজ, অ্যাসলে ইয়ং, ফিল জোন্স এবং ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড।

মিডফিল্ডার- এরিখ ডায়ার, ডেলে আলি, জর্ডান হেন্ডারসন, জেসে লিনগার্ড, রুবেন লফটাস-চিক, রাহিম স্টার্লিং এবং ফ্যাবিয়ান ডেলফ।

ফরোয়ার্ড- হ্যারি কেন, জেমি ভার্ডি, ড্যানি ওয়েলবেক এবং মার্কাস র‌্যাসফোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড ফুটবলরাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

চাঁদ দেখা যায়নি, রোজা শুরু হচ্ছে শুক্রবার

পরবর্তী

মাশরাফীদের কী মন্ত্র দিয়ে গেলেন গ্রিনিজ?

পরবর্তী

মাশরাফীদের কী মন্ত্র দিয়ে গেলেন গ্রিনিজ?

ওবায়দুল কাদের

জাতীয় নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

আগস্ট ২০, ২০২৬

ব্যাচেলর ফ্ল্যাটে এবার রাফসান-সুনেরাহ!

আগস্ট ২০, ২০২৬

ভারতে খেলবে আর্জেন্টিনা-স্পেনকে টেক্কা দেয়া ভোজিনহার কেপ ভার্দে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT