চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলা চেষ্টাকারীর শরীরে ৬-৭টি গুলির চিহ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ১৮, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

রাজধানীর খিলগাঁওয়ের র‌্যাবের চেকপোস্টে নিহত হামলা চেষ্টাকারীর শরীরে ৬ থেকে ৭টি গুলির চিহ্ন দেখতে পেয়েছেন আলামত সংগ্রহকারী সিআইডি কর্মকর্তারা। তবে তার পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত করে  কিছু বলতে পারেনি তারা।

এরই মধ্যে নিহত ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।

সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থল থেকে আলামত গ্রহণ শেষ করেছেন। এর আগে বোমা নিষ্ক্রিয়কারী দল ব্যাগের ভেতরে পাওয়া হ্যান্ড গ্রেনেডগুলো নিস্ক্রিয় করে।

Banglabid

সেখানে উপস্থিত সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, ওই হামলাকারী কোনো নির্দিষ্ট গোষ্ঠীর সদস্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে প্রাথমিকভাবে ৬-৭ টি গুলির চিহ্ন দেখতে পাওয়া গেছে।

“মোটর সাইকেলে কোনো নম্বরপ্লেট ছিলো না। তার সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিলো না। তার শরীরের ডিএনএ এবং অন্যান্য টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন ঢামেকে নেয়া হয়েছে।”

খিলগাঁওয়ের শেখের জায়গা নামের এলাকায় শনিবার ভোর সাড়ে ৪টার দিকে র‌্যাব-৩ এর অস্থায়ী চেকপোস্টে তল্লাশির সময় একজন মোটরসাইকেল আরোহী দ্রুত ওই সেদিকে এগিয়ে আসে। তখন র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে সে তা অমান্য করে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। তাকে ধরতে গিয়ে র‌্যাবের দুই জন সদস্য আহত হন। এক পর্যায়ে ওই ব্যক্তির কাছে থাকা ব্যাগ থেকে বোমা সদৃশবস্তু বের করার চেষ্টা করলে র‌্যাবের গুলিতে নিহত হন।

Reneta

নিহত ব্যক্তির কাঁধের ব্যাগ থেকে দুটি হাতে তৈরি গ্রেনেড পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গি হামলার‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে ‘বাবার যত্নে’ ক্যাম্পেইনের বিজয়ীদের সংবর্ধনা

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT