চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাথুরুর কাছে জবাব চাইবে বিসিবি

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:০৭ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
শিক্ষক বা কোচের মতো পোশাক পরা একজন ব্যক্তি, গাঢ় সবুজ হ্যাট ও সানগ্লাস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের ভূমিকায় চণ্ডিকা হাথুরুসিংহে পার করেছেন তিন বছর। দল ভাল করলে পেয়েছেন ভূয়সী প্রশংসা। খারাপ করলে নীরব থেকেছে বিসিবি। খেলোয়াড়দের বার বার দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। এবার  খেলোয়াড়দের পাশাপাশি কোচের কাছেও জবাবদিহিতা চাওয়া হবে।

দ্বিতীয় মেয়াদে বিসিবির সম্ভাব্য সভাপতি হতে যাওয়া নাজমুল হাসান পাপন জানিয়েছেন, কোচ ছুটিতে থাকলেও তাকে দেশে এনে দলের বিবর্ণ পারফরম্যান্সের কারণ জানতে চাওয়া হবে।

মঙ্গলবার বিসিবি কার্যালয়ে নাজমুল হাসান বলেন, ‘এমন পারফরম্যান্স নিয়ে কোচের মতামত জানা প্রয়োজন। তার সঙ্গে আমাদের যোগাযোগ করতে হবে। যদি এখন ছুটিতে থাকেন তাহলেও চেষ্টা করবো দেশে এনে তার সঙ্গে কথা বলার। আমাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ।’

Banglabid

সাউথ আফ্রিকায় টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। জয়ের সুযোগ তৈরি করতে পারেনি একটি ম্যাচেও। এমন ব্যর্থতা মেনে নিতে পারছেন না নাজমুল হাসান। এটা নিয়ে খেলোয়াড়, নির্বাচক ও অন্যান্য কোচদের সঙ্গেও বসবেন বলে জানান তিনি।

‘পুরো সফরে পারফরম্যান্স এতটাই খারাপ ছিল, এটা নিয়ে অবশ্যই আমাদের অনেক প্রশ্ন আছে। এখানে আমাদের জানতে হবে, অন্য কোনো সমস্যা আছে কিনা? একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ হারতেও পারে, তবে এভাবে হারাটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। সো এটা নিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে হবে। কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে। ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। আমাদের আসল সমস্যা কী হয়েছে, সেটা জানতে হবে।’

‘আমাদের শুধু বোলারদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের দলে এতো এতো ভালো ব্যাটসম্যান, এতো ফ্লাট উইকেটে তারাও কিছু করতে পারেনি। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের জানা দরকার। এবং এই বিষয়গুলো যত দ্রুত সম্ভব দূর করার জন্য ব্যবস্থা নিতে হবে। কারণ আমরা মনে করি এতদিন বেশিরভাগ ম্যাচেই আমরা বাংলাদেশে খেলেছি। কিন্তু এখন বেশিরভাগ খেলা বাইরে। চ্যালেঞ্জটা আগের চেয়ে অনেক বেশি।’

Reneta

সাউথ আফ্রিকা সফর শেষ করে বরাবরের মতো এবারও দলের সঙ্গে ঢাকায় ফেরেননি হাথুরুসিংহে। আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ার কয়েকদিন আগে এসে দলকে সঙ্গে দেন তিনি। বাকি সময় নিজ দেশেই কাটান এই শ্রীলঙ্কান।

কোচ কেন এত ছুটি কাটান, এ ব্যাপারে প্রশ্ন করা হলে নাজমুল হাসান বলেন, ‘পরিকল্পনার বাইরে ছুটিতে কখনো তিনি থাকেন না। তার সঙ্গে আমাদের নির্ধারিত কোন ছুটির পরিকল্পনা নেই। যখন ছুটিতে যাওয়ার কথা, তখনই ছুটিতে যান তিনি। যখন এখানে থাকার কথা তখন এখানে থাকেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজনীতির ট্রাম্পকার্ড ভারতবিরোধিতা কি ডেড ইস্যু?

পরবর্তী

বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে: তোফায়েল

পরবর্তী
তোফায়েল আহমেদ ভাষণে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশা প্রকাশ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বাস করতাম একদিন এ ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পাবে: তোফায়েল

বাংলাদেশ ফুটবল দল মাঠে প্রস্তুত, শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দেওয়ার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী তাজিকিস্তানকে রুখে দিল বাংলাদেশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT