চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাত তুলে ওয়াদা করুন, আপনারা নৌকায় ভোট দিবেন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
প্রধানমন্ত্রী

গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ভোটারদের শপথ করিয়ে তিনি বলেন, আমরা চাই বিশ্ব দরবারে বাঙালি মাথা উঁচু করে এগিয়ে যাবে। সেই লক্ষ্য পূরণের জন্য আগামী ডিসেম্বরের নির্বাচনে আপনাদের কাছে আমরা নৌকা মার্কায় ভোট চাই। নৌকা স্বাধীনতা এনে দিয়েছে, সমৃদ্ধির পথ দেখিয়েছে, উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন যে আপনারা নৌকায় ভোট দিবেন।

মঙ্গলবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী একথা বলেন। এই জনসভার মধ্য দিয়ে ‍শুরু হলো আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের আনুষ্ঠানিক প্রচারণা।

Banglabid

সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের কোনো স্থান বাংলার মাটিতে নাই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনসভায় তিনি বলেন, শান্তি থাকলেই দেশের উন্নতি হবে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কোনোভাবেই স্থান দেওয়া যাবে না। বাবা-মাকে আরো বেশি সচেতন হতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে সেসব দিকে খেয়াল রাখতে হবে। ছেলেমেয়েরা শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত কিনা সেটা দেখতে হবে। দেখবেন তারা মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে কিনা। ইমামদের আহ্বান জানাবো, আপনারা সবাইকে সচেতন করুন। বোঝান যে জঙ্গিবাদের কথা কখনো ইসলাম বলেনি। ইসলাম সবসময় শান্তির কথা বলে।

বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের সময়কার নানান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ পুরস্কৃত হয়, বিএনপি-জামায়াত লুটেরা, খুনি ও অগ্নিসন্ত্রাসীদের দল, তারা জানে শুধু ধ্বংস করতে। তারা ক্ষমতায় আসলে দেশ তিরস্কৃত হয়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। বিএনপি আমলে দেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়, বাংলা ভাই সৃষ্টি হয়। একই সঙ্গে সারাদেশে বোমা হামলা হয়। অনেকের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে যায়।

Reneta

সিলেটবাসীর জন্য অনেক উপহার নিয়ে এসেছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চা না হলে আমাদের কারোরই সকালবেলা চলে না। তাই চা শ্রমিকদের জন্য নানান সুযোগ সুবিধা দিচ্ছি। চা যেন সিলেটে থেকেই নিলাম করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলবো বলেছিলাম, গড়ে তুলেছি। এখানকার অনেক বাসিন্দা প্রবাসী। প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠায়। দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। তাদের আরো বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছি। তাদের জন্য আলাদা ব্যাংক করার কথা চলছে।

বিস্তারিত দেখুন সঞ্জয় চাকীর ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT