চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দেহভাজনদের হাতে ‘হোম কোয়ারেন্টাইন’ ছাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনা

করোনা ভাইরাস ঠেকাতে নিত্যনতুন পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। সেই ধারাতে ভারত নিয়েছে কিছু ব্যাতিক্রমি পদক্ষেপ।  ভারতের মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি হওয়ায় সেখানে যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে তাদের শরীরে ছাপ দিয়ে দেবার প্রথা চালু করেছে মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে তাদের বাম হাতে ছাপ মেরে দেওয়া হবে, যেন খুব সহজেই তাদের চিহ্নিত করা যায়।

মূখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের সঙ্গে বড় কর্মকর্তাদের মিটিং শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই রাজ্যে করোনা ভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৩৯ জন। আর গত কয়েকদিনে সাতজন সন্দেহভাজন রোগী চিকিৎসা কেন্দ্র থেকে পালিয়েছে।

Banglabid

সোমবার সন্ধ্যার দিকে বৃহত্তর মুম্বাইয়ের মিউনিসিপাল কমিশনার প্রবীন পারদেশি হাসপাতাল ও বিমানবন্দরের সব কর্মকর্তাদের নির্দেশ দেন যেন যাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে তাদের বাম তালুর উল্টা দিকে ছাপ মেরে দেওয়া হয় আইসোলেশনের তারিখ উল্লেখ করে। যেটা ১৪ দিন পরে শেষ হবে।

ঠাকরে বলেন, কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া কোনো অপরাধ নয়। তাদের অবশ্যই যথাযথ চিকিৎসা এবং মানসিক সমর্থন দিতে হবে।  এসব পদক্ষেপ এই মহামারী রোগটি নিয়ন্ত্রণের জন্যই নেওয়া হচ্ছে এবং জেলা প্রশাসনকে অবশ্যই সচেতনতা তৈরি করতে হবে।

রাজেশ তোপে বলেন, নির্বাচনের সময় ভোটারদের হাতে যে কালি দেওয়া হয় সেই কালিতেই ছাপ দেওয়া হবে, যাতে করে কেউ মুছতে না পারে। হাতের উপরে লেখা থাকবে ‘এই ব্যক্তি/রোগী বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে আছেন’ মার্চের ৩১ তারিখ পর্যন্ত এমনটা করা হবে।

Reneta

এতে করে যদি তারা হোম কোয়ারেন্টাইন না মানে এবং হোম আইসোলেশনের সময়ে সাধারণ জনগণের সঙ্গে মিশে যায় তাহলে অন্যরা সহজে তাদের চিনতে পারবে।

যদি কেউ বাধ্যতামূলক কোয়ারেন্টাইন উপেক্ষা করে, হোম কোয়ারেন্টাইন ভেঙে ফেলে তখন রাজ্য সরকার সেটাকে দণ্ডযোগ্য অপরাধ হিসেবেই বিবেচনা করবে এবং তাকে জোরপূর্বক সরকারের আইসোলেশন সুবিধার মধ্যে পাঠানো হবে।

সেই সঙ্গে পূর্বপ্রস্তুতি হিসেবে শুধু যাদের অফিশিয়াল ডিউটি আছে তারা ছাড়া রাজ্য সরকারের হেডকোয়ার্টার মন্ত্রলয় এবং বড় কোনো জনসমাগমে প্রবেশ আগামী ৩১ মার্চ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

আগামী তিনমাস সব ধরনের নির্বাচন নিষিদ্ধ করা হয়েছে। শহরের পাশাপাশি গ্রামেও সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে।

ঠাকরে এই মহামারী মোকাবেলায় ৪৫ কোটি রুপির বিশেষ ফান্ডের ঘোষণা দিয়েছেন।  যাদের হোম কোয়ারন্টাইনের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন অন্যদের ঝুঁকির কথা বিবেচনা করে স্বেচ্ছায় বাইরে যাওয়া বন্ধ রাখেন সেই অনুরোধও করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসভারতমহারাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ জন বেড়েছে

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়ান লালনের চার গান

পরবর্তী

বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়ান লালনের চার গান

কলকাতায় মোশাররফ ভক্তদের উল্লাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT