প্রবাস সংবাদ

হাজীদের অনুভূতি জানতে সৌদি সরকারের নতুন উদ্যোগ

একজন ব্যক্তি বড় দেয়ালে স্বাক্ষর করছেন, বিভিন্ন লেখা ও স্বাক্ষর দিয়ে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি বড় দেয়ালে বিভিন্ন স্বাক্ষর ও বার্তা লিখছেন, এটি একটি স্বাক্ষর সংগ্রহের কার্যক্রম।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবে সফরকারী হজযাত্রীদের আন্তরিক অনুভূতি জানতে এক নতুন উদ্যোগ গ্রহন করেছে সৌদি আরব সরকার। জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে ইমিগ্রেশন এলাকাতে তৈরি করা হয়েছে বৃহদাকারের কমেন্ট বোর্ড।

মক্কা থেকে গতকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার মাদরাসাতুল কোরআন ঢাকার অধ্যক্ষ মাওলানা গাজী মোহাম্মাদ সানাউল্লাহ চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, বিভিন্ন দেশের হজযাত্রীরা সৌদি আবর সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে নানা শুভেচ্ছা বাণী লিখছেন এতে। বাংলাদেশি হাজীদের অনেকেই সাচ্ছন্দে এতে অংশ নিচ্ছেন। সৌদি আরবের প্রতি বাংলাদেশের আন্তরিক হৃদবন্ধনের অনুভূতি জানিয়ে কমেন্ট বোর্ডে শুভেচ্ছা বাণী লিখছেন বাংলাদেশের হজযাত্রীরাও।

হাজীদের জন্য সৌদি সরকারের নতুন উদ্যোগের ছবি, স্বাক্ষর ও শুভেচ্ছা বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ
হজযাত্রীদের অনুভূতি জানতে ইমিগ্রিশন এলাকায় তৈরি কমেন্ট বোর্ড
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…