চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরিয়ানার নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৭ অপরাহ্ণ ২৪, মে ২০২২
বিনোদন
A A
নিখোঁজ গায়িকার মরদেহ উদ্ধার, বাংলাদেশে শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

নিঁখোজ ভারতীয় গায়িকা দিব্যা ইন্দোরা ওরফে সংগীতাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে রোহতক পুলিশ। গত ১১ মে থেকে নিঁখোজ ছিলেন হরিয়ানার বিনোদন জগতের এই জনপ্রিয় মুখ। 

রোহতকের মেহামের কাছ থেকে দিব্যার মাটিতে পোঁতা লাশ উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশিত সংবাদ অনুযায়ি দিল্লিতে থাকতেন দিব্যা। তার সঙ্গে প্রায় তিনদিন যোগাযোগ করতে পারছিল না পরিবার। এরপর গত ১৪ মে গায়িকাকে কিডন্যাপ করা হয়েছে মর্মে মামলা দায়ের করা হয় দিল্লি পুলিশের কাছে। এরপর তল্লাশি শুরু করে পুলিশ।

জানা যায়, রোহিত নামের এক ব্যক্তির সঙ্গে ভিওয়ানিতে মিউজিক অ্যালবাম শুট করতে বেরিয়েছিলেন দিব্যা। সিসিটিভি ফুটেজ ঘেঁটে পুলিশ দেখতে পায়, মেহামের কাছে এক রেস্তোরাঁয় এক যুবকের সঙ্গে খাবার খাচ্ছে গায়িকা।

অন্যদিকে দিব্যার পরিবারের অভিযোগ পুলিশ ঠিক সময়ে উদ্যোগ নিলে হয়ত প্রাণ বাঁচত মেয়ের। পুলিশকে গায়িকার পরিবার আগেই জানিয়েছিল সংগীতা ওরফে দিব্যার সঙ্গে কাজ করছিল এমন দুই ব্যক্তিই কিডন্যাপ করেছে গায়িকাকে!

শনিবার দিব্যার ফোন সুইচ অন হয়। তারপরই লোকেশন ট্র্যাক করে রোহিতকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। দিব্যাকে খুন করবার কথা পুলিশি জেরায় স্বীকার করে নেয় অভিযুক্ত। রোহিতের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোহতক পুলিশের সাহায্য নিয়ে দিব্যার পচাগলা লাশ উদ্ধার করা হয়েছে। ভৈরো ভাবানি গ্রামের কাছে এক ফ্লাইওভারের কাছ থেকে উদ্ধার হয়েছে হরিয়ানার এই গায়িকার পচাগলা মরদেহ। দিব্যাকে শনাক্ত করবার পর তার দেহের ময়নাতদন্ত করা হয়। এরপর দিল্লি পুলিশের হাতে মরদেহ তুলে দেওয়া হয়।

পুলিশি জেরায় অভিযুক্ত রোহিত জানিয়েছে, দিব্যা তাকে ব্ল্যাকমেল করছিল, সেই কারণেই বন্ধুর সঙ্গে মিলে গায়িকাকে খুন করে সে। অপর অভিযুক্তকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে দিব্যাকে। দুই অভিযুক্তকে ৫ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। -হিন্দুস্তান টাইমস

ট্যাগ: খুনগায়িকাভিডিওলিড বিনোদনশিল্পীশুটিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়াড লিডারদের ফেসবুকে কার কতো ফলোয়ার?

পরবর্তী

এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত

পরবর্তী
চাকদা দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশা নিয়ন্ত্রণে দক্ষিণ সিটিতে ১০টি ভ্রাম্যমাণ আদালত

এমবাপে রিয়াল মাদ্রিদের জার্সিতে গোল উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপের দেয়া ক্ষতে প্রলেপ হবেন স্টার্লিং

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT