আদালত

হবিগঞ্জে হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

নেতা ও আইনজীবীরা হবিগঞ্জে হত্যা মামলার শুনানিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতা ও আইনজীবীরা হবিগঞ্জে হত্যা মামলার শুনানিতে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চাঞ্চল্যকর টিপু হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন হবিগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার বেলা আড়াইটার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় দেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ জনকে বেকসুর খালাশ দেয়া হয়।

মামলা রায় দেয়ার সময় আসামিদের মধ্যে সুধাংশু, সুভাষ, সানুসহ ৫ জন উপস্থিত ছিলে। বাকিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলার মাধবপুর উপজেলার মনতলা এলাকায় ২০১১ সালের ৮ জানুয়ারি রাত ১টার দিকে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এলাকার সুধাংশু, সুভাষ, সানু মিয়া গংরা ব্যবসায়ী টিপুকে তার নিজ ঘরে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবি বাদি হয়ে মাধবপুর থানায় সুধাংশুসহ ২৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে।

তদন্তের পর ২০১১ সালে ৩ নভেম্বর টিপু হত্যার সাথে জড়িত সন্দেহে সুধাংশু, সুভাষ, বকুল মিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডি।

বিষয়:টিপু হত্যা রায় হত্যা হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…