চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা চেষ্টার অভিযোগে তিন বছর জেল হতে পারে স্টোকসের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

তার দলের সতীর্থরা যখন লর্ডসে ভারতের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায়, তখন ইংল্যান্ডের প্রথম টেস্টের জয়ের নায়ক বেন স্টোকস আদালতের কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে। গত বছর ব্রিস্টলে নাইটক্লাবের বাইরে মারধরের ঘটনায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন সেদিন ব্যাড বয়ের হাতে নিগৃহীত সাবেক সেনাকর্মী।

ব্রিস্টলের ক্রাউন কোর্টে এই মামলার চতুর্থ দিনের শুনানিতে রায়ান হেল নামের সেই সাবেক সেনা জানান, স্টোকস তাকে খুনও করতে পারতেন। ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। স্টোকসের মারে রায়ান আলি ও রায়ান হেল, দু’জনেই অচৈতন্য হয়ে গিয়েছিলেন। সেটা সিসিটিভি ফুটেজ দেখে সম্পূর্ণ নিশ্চিত হওয়া গেছে।

স্টোকসের দাবি, এক সমকামী প্রেমিক যুগলকে হেনস্থা করছিলেন সেই সেনাকর্মী। তাই তিনি মেজাজ হারিয়ে এই কাজ করেছিলেন। যদিও নাইটক্লাবের পাবে দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের পশ্চাদ্দেশে নাকি জ্বলন্ত সিগারেটও চেপে ধরেছিলেন বলে স্টোকসের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল।

Banglabid

মামলা যত এগোচ্ছে স্টোকসের শাস্তির খাঁড়া তত নেমে আসছে। দোষী প্রমাণিত হলে হয়তো তিন বছর পর্যন্ত জেল হতে পারে ইংল্যান্ডের এই অলরাউন্ডারের।

মামলার যা গতিপ্রকৃতি তাতে স্টোকসের রেহাই পাওয়া কঠিন। স্টোকস দাবি করছেন তিনি নির্দোষ। পুলিশের রিপোর্ট আর সরকারী আইনজীবীদের বক্তব্যে স্টোকসকে দোষী করা হয়েছে।

ব্রিস্টলে নাইট ক্লাবের বাইরে সে দিনের ঘটনা নিয়ে পুলিশের বক্তব্য ছিল, বেন স্টোকস পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন। প্রতিশোধের মানসিকতা নিয়েই আক্রমণ করেছিলেন স্টোকস এমনও রিপোর্ট পুলিশের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭৫ কেজি স্বর্ণসহ আটক ৩

পরবর্তী

মেসেঞ্জারে চালু হয়েছে এআর গেইম

পরবর্তী

মেসেঞ্জারে চালু হয়েছে এআর গেইম

আবর্জনা থেকে তৈরি রিয়ালের পরিবেশবান্ধব জার্সি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ত্রাসী-মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের ধরতে নতুন নির্দেশ, ব্যর্থ হলে শাস্তি

আগস্ট ২২, ২০২৬
‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT